ঢাকাবুধবার , ১৩ মার্চ ২০২৪
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

ইন্দুরকানীতে ইউপি সদস্যের হাতে বিএনপি নেতা লাঞ্ছিত

ইন্দুরকানী প্রতিনিধি :
মার্চ ১৩, ২০২৪ ১:৫৫ অপরাহ্ণ
Link Copied!

পিরোজপুর জেলার ইন্দুরকানী উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আবুল কালাম শিকদারকে জুতা পেটা করেছে স্থানীয় বিএনপি নেতা ও বালিপাড়া ইউনিয়ন পরিষদের ৫ নং ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুল জলিল। ১১ মার্চ সোমবার সকাল আটটার দিকে বালিপাড়া বাজারে এ ঘটনা ঘটে। এ ঘটনার সময় উপস্থিত জনতা দুজনকে নিভৃত করায় পরে পরিস্থিতি শান্ত হয়। জানা যায়, আব্দুল জলিলের নামে দায়েরকৃত একটি মামলা সংক্রান্ত বিষয় নিয়ে কালাম শিকদারের উপর ক্ষিপ্ত ছিল ইউপি সদস্য আব্দুল জলিল। এছাড়া দোকানের বাকি পাওনা টাকা নিয়ে তার সাথে দ্বন্দ্বের জের ধরে এ ঘটনা ঘটে বলে ঐ ইউপি সদস্যের ভাষ্য। তবে এ বিষয়ে লাঞ্ছিত হওয়া ওই বিএনপি নেতা জানান,আমার কাছে সে কোন টাকা পয়সা পাবে না। এটা সম্পূর্ণ মিথ্যা অভিযোগ। কিছুদিন আগে পার্শ্ববর্তী মোড়েলগঞ্জ উপজেলার হোগলাবুনিয়া গ্রামে একটি অপহরন মামলায় গ্রেফতার হন আব্দুল জলিল। ও মামলায় আসামি হওয়া নিয়ে আমাকে সে দোষারোপ করে এ লাঞ্ছিতের ঘটনা ঘটায়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।