ঢাকাবৃহস্পতিবার , ২৯ ফেব্রুয়ারি ২০২৪
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

ঝিনাইদহে আগুনে পুড়ে গেছে ২০ বিঘা জমির পানের বরজ

ফিরোজ আহম্মেদ ঝিনাইদহ প্রতিনিধিঃ
ফেব্রুয়ারি ২৯, ২০২৪ ৫:০৮ অপরাহ্ণ
Link Copied!

ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে ২৫ কৃষকের প্রায় ২০ বিঘা জমির পানের বনজ পুড়ে ছাই হয়েছে। এতে ওই কৃষকদের প্রায় ২ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে জানা গেছে। বিড়ি সিগারেট থেকে আগুনের সূত্রপাত বলে ধারণা করা হচ্ছে।
বৃহস্পতিবার সকাল ১১টার দিকে উপজেলার জোড়াদহ গ্রামের মাঠপাড়া এলাকার মাঠে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
কৃষক নজির উদ্দিন বলেন, সকালে মাঠে গিয়ে দেখি আমার পানের বরজে আগুন জ্বলছে। তখন আমি চিৎকার করি। পরে স্থানীয়রা আগুনে নেভাতে এগিয়ে আসলেও তার আগেই পুরো মাঠে আগুন ছড়িয়ে পড়ে। এতে ওই মাঠের প্রায় ২০ বিঘা জমির পানের বরজ পুড়ে ছাই হয়ে যায়। তিনি আরও বলেন, ধারদেনা করে ও গ্রাম্য ব্যাবসায়ীদের কাছ থেকে বাকিতে সার ও কিটনাশক কিনে ৬০ শতাংশ জমিতে পানের চাষ করেছিলাম। এতে আমার প্রায় ৩-৪ লাখ টাকা ব্যয় হয়েছিল। এবার পানের ফলনও ভালো হয়েছিল। এই সপ্তাহে সব পান বিক্রির ভাবনা ছিল। কিন্তু তার আগেই আগুনে পড়ে আমার সব শেষ হয়ে গেল। এখন মহাজনদের ধারদেনা কীভাবে পরিশোধ করবো।এমন দুশ্চিন্তা এখন শওকত আলী, ইছাহক আলী, মিলন, বাকের আলী, মোজাফ্ফর, আসর আলী, রিকজুল, লিয়াকত, শরিফুল ইসলাম, আদিলসহ ক্ষতিগ্রস্ত কৃষকদের।জোড়াদহ ইউপি চেয়ারম্যান জাহিদুল ইসলাম বাবু মিয়া জানান, পুরো মাঠের পানের বরজ পুড়ে ছাই হয়ে গেছে। কৃষকদের মধ্যে এখন হাহাকার বিরাজ করছে।হরিণাকুণ্ডু ফায়ারসার্ভিসের ষ্টেশন কর্মকর্তা মো. মাসুদ জানান, প্রথমে তাঁরা স্থানীয়দের মাধ্যমে মোবাইল ফোনে এবং পরে ৯৯৯ থেকে তাঁদেরকে আগুনের খবর জানানো হয়। তাঁদের দুটি ইউনিট সেখানে গিয়ে দেড় ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। বিড়ি সিগারেট থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে তদন্ত করে আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতি সম্পর্কে বিস্তারিত জানা যাবে।

ঝিনাইদহে বিদ্যুৎস্পৃষ্টে শিশুর মৃত্যু

ফিরোজ আহম্মেদ,ঝিনাইদহ প্রতিনিধি:ঝিনাইদহের মহেশপুরে ফুলখেতে বিদ্যুৎস্পৃষ্টে হয়ে শিশুর মৃত্যু
ঝিনাইদহের মহেশপুরে চন্দ্রমল্লিকা ফুলখেতে বিদ্যুতের লাইন টানার সময় বিদ্যুৎপৃষ্ট হয়ে অভি (১৪) নামের এক শিশুর করুন মৃত্যু হয়েছে। নিহত অভি উপজেলার সীমান্তবর্তী নেপা ইউনিয়নের কুল্লাহ গ্রামের  জহুরুল ইসলামের ছেলে।
বুধবার (২৮ ফেব্রুয়ারি) বিকাল ৪টার দিকে মহেশপুর উপজেলার নেপা ইউনিয়নের কুল্লাহ গ্রামের মাঠে এ ঘটনাটি ঘটেছে।
প্রতিবেশীরা জানান নিজেদের চন্দ্রমল্লিকা ফুলখেতে বিদ্যুতের লাইন টানার সময় অভি বিদ্যুৎপৃষ্ট হয়ে খেতেই মৃত অবস্থায় পড়ে ছিলো। পরে পরিবারের লোকজন খোঁজাখুজি করে ফুলখেতেই মৃত অবস্থায় অভিকে খুজে পায়। পরে তাকে বাড়িতে নিয়ে আসা হয়।নেপা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সামছুল আলম মৃধা জানান, নিজেদের ফুলখেতে বিদ্যুৎ লাইন টানতে গিয়েই শিশুটির মৃত্যু হয়েছে। দাফনের প্রস্তুতি চলছে। পরিবারের কোন অভিযোগ না থাকায় প্রশাসনকে জানানো হয়নি।

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।