ঢাকাশনিবার , ২৪ ফেব্রুয়ারি ২০২৪
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

ঠাকুরগাঁওয়ে সাংবাদিকদের সাথে পিআইডি কর্মকতাদের মতবিনিময় সভা

মোঃ শফিকুল ইসলাম দুলাল,ঠাকুরগাঁও প্রতিনিধিঃ
ফেব্রুয়ারি ২৪, ২০২৪ ৫:৫৮ অপরাহ্ণ
Link Copied!

ঠাকুরগাঁওয়ের জনপ্রিয় পত্রিকা “দৈনিক লোকায়ন” এ কর্মরত সাংবাদিকদের সাথে রংপুরের আঞ্চলিক তথ্য অফিস (পিআইডি)’র কর্মকর্তাদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। শুক্রবার রাতে শহরের গোবিন্দনগরস্থ উন্নয়ন সংস্থা “ইএসডিও”র আধুনিক ভিআইপি সভাকে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।আঞ্চলিক তথ্য অফিস (পিআইডি), রংপুরের আয়োজনে সভায় বক্তব্য দেন গণযোগাযোগ অধিদপ্তরের পরিচালক (প্রচার ও সমন্বয়) হাছিনা আক্তার, পিআইডি’র সিনিয়র তথ্য অফিসার মোঃ মামুন অর রশিদ, সহকারি তথ্য অফিসার মোঃ রুপাল মিয়া, ঠাকুরগাঁও জেলা তথ্য অফিসার (রুটিন দায়িত্ব) এইচ. এম. শাহজাহান মিয়া, দৈনিক লোকায়ন পত্রিকার সম্পাদক ও প্রকাশক মোঃ সাকেরুল্লাহ, পিআইডি’র তথ্য সহকারি আর্জুন কুমার রায়, দৈনিক লোকায়নের সাব এডিটর সরকার ফজলুল হক, পীরগঞ্জ প্রতিনিধি জয়নাল আবেদীন বাবুল, স্টাফ রিপোর্টার নবীন হাসান, শারমিন হাসান, স্টাফ রিপোর্টার আসাদুজ্জামান শামিম, পিআইডি’র আলোকচিত্রগ্রাহক মোঃ ওয়াদুদ হাসান বাঁধন প্রমুখ। অনুষ্ঠানে গণযোগাযোগ অধিদপ্তরের পরিচালক (প্রচার ও সমন্বয়) হাছিনা আক্তার ঠাকুরগাঁওয়ে তথা ইএসডিও’তে আগমন উপলক্ষে শুভেচ্ছা প্রদান করেন এবং উপহার দেন দৈনিক লোকায়ন পত্রিকার সম্পাদক মোঃসাকেরুল্লাহ। মতবিনিময় সভায় পত্রিকাটিতে কর্মরত সাংবাদিক ও অন্যান্য স্টাফবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় পিআইডি’র সিনিয়র তথ্য অফিসার মোঃ মামুন অর রশিদ সংবাদ পরিবেশনে বিভিন্ন বিষয়ের উপরে আলোচনা করেন। এর মধ্যে সংবাদের বানান শুদ্ধকরণ, মান উন্নয়ন, নীতিমালা, সম্পাদকীয় লেখার কৌশল, বাক্য শুদ্ধিকরণ, উচ্চারণ, বিভিন্ন আইন ও প্রচারণ প্রচারণা নীতিমালার বিস্তারিত তুলে ধরেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।