ঢাকাসোমবার , ১৯ ফেব্রুয়ারি ২০২৪
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

ঠাকুরগাঁওয়ে মাদকসহ এক ব্যবসায়ি গ্রেফতার

মোঃ শফিকুল ইসলাম দুলাল,ঠাকুরগাঁও প্রতিনিধিঃ
ফেব্রুয়ারি ১৯, ২০২৪ ৫:২৫ অপরাহ্ণ
Link Copied!

ঠাকুরগাঁও সদর উপজেলার ভগদগাজী বাজারে ১৮ পিস মাদকদ্রব্য ট্যাপেনটাডল ট্যাবলেটসহ ব্যবাসায়ি মোঃ দেলাবর রহমান (৩০) কে গ্রেফতার করে পুলিশ। গত রবিবার ঠাকুরগাঁও সদর থানার এসআই (নিঃ) মোঃ জাহাঙ্গীর আলম বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। মামলার বিবরণে জানা যায়, ওই দিন সদর থানা পুলিশের একটি টিম মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার শীবগঞ্জ হতে নেকমরদগামী মহাসড়কের ভগদগাজী বাজারে মাদকদ্রব্য ট্যাপেনটাডল ট্যাবলেট বিক্রি হচ্ছে বলে জানতে পারে টিমের সদস্যরা। ফোর্সসহ পুলিশের টিমটি সেখানে গিয়ে ১৮ পিস ট্যাপেনটাডল ট্যাবলেট সহ দেলাবর রহমানকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত দেলাবর রহমান সদর উপজেলার জামালপুর ইউনিয়নের ফতেপুর গ্রামের কসিম উদ্দীনের ছেলে। সোমবার তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরন করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।