ঢাকাসোমবার , ১৯ ফেব্রুয়ারি ২০২৪
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

কেশবপুরে উপজেলা চেয়ারম্যান প্রার্থী মফিজের মতবিনিময়

এম আব্দুল করিম, কেশবপুর (যশোর) প্রতিনিধি:
ফেব্রুয়ারি ১৯, ২০২৪ ৫:১৭ অপরাহ্ণ
Link Copied!

আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে যশোরের কেশবপুরে উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী ও উপজেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক মোঃ মফিজুর রহমান মফিজ রবিবার বিকেলে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন।কেশবপুর প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত ওই মতবিনিময় অনুষ্ঠানে সাম্ভব্য উপজেলা চেয়ারম্যান প্রার্থী মোঃ মফিজুর রহমান মফিজ বলেন, তিনি সাম্ভব্য চেয়ারম্যান প্রার্থী হিসাবে সম্প্রতি উপজেলার বিভিন্ন স্থানে সাধারণ ভোটারদের সাথে গণসংযোগ ও মতবিনিময় করছেন। গণসংযোগ কালে তিনি ভোটারদের কাছ থেকে ব্যাপক সাড়া পাচ্ছেন। মতবিনিময় কালে তিনি তার এই নির্বাচনী কার্যক্রমে সাংবাদিকদের সার্বিক সহযোগিতা কামনা করেন।এসময় বক্তব্য রাখেন, কেশবপুর সদর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ কবির হোসেন, সুফলাকাটি ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ মনিরুজ্জামান মনি প্রমুখ। এসময় তার সাথে সাতবাড়িয়া ইউনিয়ন আওয়ামীলীগ নেতা মোঃ আমজাদ হোসেন, আওয়ামী লীগ নেতা আবুল কালাম সহ আওয়ামীলীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।