ঢাকাবৃহস্পতিবার , ৮ ফেব্রুয়ারি ২০২৪
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

ঠাকুরগাঁও ইকো পাঠশালা এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণী

মোঃ শফিকুল ইসলাম দুলাল,ঠাকুরগাঁও প্রতিনিধিঃ
ফেব্রুয়ারি ৮, ২০২৪ ৩:৪০ অপরাহ্ণ
Link Copied!

ঠাকুরগাঁওয়ের ঐতিহ্যবাহী স্বনামধন্য বিদ্যাপীঠ “ইকো পাঠশালা এন্ড কলেজের” বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ এবং সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ৮ ফেব্রুয়ারি বৃহস্পতিবার বিকালে কলেজ মাঠ চত্বর মঞ্চে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। ইকো পাঠশালা এন্ড কলেজের আয়োজনে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে কলেজের অধ্যক্ষ ড. সেলিমা আখতারের সভাপতিত্বে বক্তব্য দেন প্রধান অতিথি জেলা প্রশাসক, মোঃ মাহবুবুর রহমান, গেষ্ঠ অব অনার পুলিশ সুপার উত্তম প্রসাদ পাঠক, বিশেষ অতিথি মাধ্যমিক ও উচ্চ শিক্ষা রংপুর অঞ্চলের উপ-পরিচালক (অবঃ) মোঃ আখতারুজ্জামান, জেলা শিক্ষা অফিসার মোঃশাহীন আকতার, কলেজের গভর্নিং বডির চেয়ারম্যান ও ইএসডিও’র প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক ড. মুহম্মদ শহীদ উজ জামান প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন স্বনামধন্য ধারাভাষ্যকার সুজন খান। এ সময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন দৈনিক লোকায়ন সম্পাদক মোঃ সাকের উল্লাহসহ কলেজের শিক্ষার্থী, তাদের অভিভাবক, ইএসডিও’র বিভিন্ন কর্মকর্তা-কর্মচারী ও আমন্ত্রিত অতিথিবৃন্দ। পরে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহনকারী ও বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ। শেষে একটি মনোজ্ঞ ও সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।