ঢাকাবুধবার , ৭ ফেব্রুয়ারি ২০২৪
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

হলদিয়ায় সমবায় সমিতির নির্বাচনে , পুনরায় লাল ঝান্ডা উঠলো।

রিপোর্টার, শম্পা দাস ও সমরেশ রায়। কলকাতা :
ফেব্রুয়ারি ৭, ২০২৪ ৬:৫৬ অপরাহ্ণ
Link Copied!

মঙ্গলবার, সকাল দশটা থেকে শুরু হয়ে যায় হলদিয়া সমবায় সমিতির ভোট, টান উত্তেজনার মধ্য দিয়ে হলদিয়া বিবি ঘোষ অডিটোরিয়ামে কনজুমার সমবায় নির্বাচন অনুষ্ঠিত হলো,সমবায় সমিতির ভোটে মূলত ত্রিমুখী প্রতিদ্বন্দ্বিতা হয়েছিল,তৃণমূল সমর্থিত, বিজেপি সমর্থিত ও সিপিএম সমর্থিত প্রার্থীরা ভোটে দাঁড়িয়ে ছিলেন, মোট ভোটের সংখ্যা ছিল ২৫৯১ জন, সকাল দশটায় ভোট শুরু হলেও, বিকেল চারটেয় ভোট গ্রহণ সমাপ্ত হয়ে যায়।বন্দরের কনজিউমারস সমবায়ের প্রতিনিধি নির্বাচনের ফলাফল,মোট আসন ৫৪ টি , বাম প্রগতিশীল জোট আসন পায় ৪৮ টি, তৃণমূল পায় ৬টি , বিজেপি আসন পাননি,বাম প্রগতিশীল জোট সংখ্যা গরিষ্ঠ আসন পেয়ে জয়লাভ করে,এই ভোটকে কেন্দ্র করে এবং বাম প্রগতিশীল জোট জয় লাভ করায় , কলকাতা পোর্ট ট্রাস্টের ডেপুটি জেনারেল সেক্রেটারী বিমান মিস্ত্রী এবং রাজ্য বিএমএস এর সভাপতি প্রদীপ বিজলি ও তৃণমূল নেতা শিবনাথ সরকারের বিভিন্ন মতামত উঠে আসে বক্তব্যের মধ্য দিয়ে।

রিপোর্টার , শম্পা দাস ও সমরেশ রায়

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।