ঢাকাবুধবার , ৯ নভেম্বর ২০২২
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

মঠবাড়িয়ায় প্রবাসির স্ত্রী পরকিয়ায় আটক : অতঃপর মামলা

মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধি :
নভেম্বর ৯, ২০২২ ৫:৫৯ অপরাহ্ণ
Link Copied!

পিরোজপুরের মঠবাড়িয়ায় মুসলিম প্রবাসির স্ত্রী হিন্দু যুবকের সাথে পরকিয়া করতে গিয়ে এলাকাবাসির হাতে-নাতে আটক হওয়ার পর মামলা হয়েছে। প্রবাসির স্ত্রী দুই সন্তানের জননী শিরিন বেগম বাদি হয়ে সম্প্রতি মঠবাড়িয়া থানায় রিপন কুমার বিশ্বাসের বিরুদ্ধে মামলা করেন। রিপন কুমার যশোর জেলার কোতয়ালী উপজেলার বসুন্দিয়া গ্রামের গনেশ চন্দ্র বিশ্বাসের ছেলে। শিরিন বেগম উপজেলার তাফালবাড়িয়া গ্রামের সৌদি প্রবাসি মাছুমের স্ত্রী ও নলী তুলাতলা গ্রামের মোতালের ফরাজির মেয়ে।শিরিন বেগম মামলা উল্লেখ করেন, আরএফএল কোম্পানীর বিভিন্ন মালামাল ক্রয়-বিক্রয়ের সূত্রধরে রিপনের সাথে তার সু-সম্পর্ক গড়ে ওঠে। তাদের মধ্যে অর্থনৈতিক লেন-দেনও হয়। গত ২ নভেম্বর রাত ৯ টার দিকে পৌর শহরের মিরুখালী রোডস্থ হাবিব মিয়ার ৩য় তলায় রিপনের ভাড়া বাসায় পাওনা টাকা চাইতে গেলে রিপন তাকে ধর্ষনের চেস্টা চালায়।স্থানীয়রা জানান, প্রবাসির স্ত্রী মুসলিম নারী প্রায় সময়ই রাতে রিপনের বাসায় আসতো এবং ১-৩ ঘন্টা পরে চলে যেত। বিষয়টি তাদের সন্দেহ হলে ২ নভেম্বর রাত ৯ টায় ওই বাসায় দুজনকে আপত্তিকর অবস্থায় আটক করে পুলিশকে খবর দেয়া হয়। পুলিশ এসে দুজনকেই থানায় নিয়ে যায়।এদিকে পুত্রবধূঁ শিরিন বেগমের বেপরোয়া চলাচলের অভিযোগে এনে শ^শুর মোস্তফা মিয়া বুধবার (৯ নভেম্বর) দুপুরের মঠবাড়িয়া থানায় একটি জিডিও করেন। তিনি জানান, তার ছেলে মাছুম বিদেশ যাবার কিছু দিন পরেই তার পুত্রবধূ বে-পরোয়া ভাবে চলাচল শুরু করে। নিষেধ করলে বেশ কয়েক বার আমাকে অপমানও করেছে। তাকে বিভিন্ন মামলায় জড়ানোর হুমকিও দেয় বলে তিনি জানান।মঠবাড়িয়া থানার ওসি কামরুজ্জামান তালুকদার মামলার সত্যতা নিশ্চিত করে বলেন, রিপনকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে। জিডির বিয়য়ে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।