ঢাকামঙ্গলবার , ৬ ফেব্রুয়ারি ২০২৪
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

কালীগঞ্জে ফিরোজ ডেন্টালসহ দুটি দন্ত ক্লিনিকে অভিযানে ৭০ হাজার জরিমানা

ফিরোজ আহম্মেদ, ঝিনাইদহ প্রতিনিধি:
ফেব্রুয়ারি ৬, ২০২৪ ২:৫১ অপরাহ্ণ
Link Copied!

ঝিনাইদহের কালীগঞ্জে বহুল আলোচিত সেই ফিরোজ ডেন্টাল সহ দুটি দন্ত ক্লিনিকে অভিযানে ৭০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিদপ্তর। মঙ্গলবার দুপুরে ঝিনাইদহ ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক নিশাত মেহের শহরের দুটি প্রতিষ্টানে অভিযান চালিয়ে ওই জরিমানা আদায় করেন। এ সময় কালীগঞ্জ পৌরসভার সেনেটারী কর্মকর্তা আলমগীর হোসেন ও পৌর বাজার কমিটির সভাপতি সহ পুলিশ ফোর্স উপস্থিত ছিলেন। উল্লেখ্য, গত বছরে উপজেলা প্রশাসনের এক অভিযান চলাকালে ফিরোজ ডেন্টাল ক্লিনিক তড়িঘড়ি বন্ধ করে সটকে রক্ষা পেয়েছিল চিকিৎসক ফিরোজ হোসেন।অভিযান পরিচালনাকারী ঝিনাইদহ ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক নিশাত মেহের জানান, কালীগঞ্জে বিভিন্ন দন্ত ক্লিনিকে অপচিকৎসার অভিযোগ উঠেছে। এমন অভিযোগের ভিত্তিতেই তারা দুপুর ১ টার দিকে শহরের মধুগঞ্জ বাজারে ছন্দা সিনেমা হল মার্কেটে ফিরোজ ডেন্টাল ক্লিনিকে অভিযান চালায়। এ সময় ওই ক্লিনিকে মেয়াদোত্তীর্ণ ঔষধ, মূল্য তালিকা ও প্রতিদিন ডাক্তার না থাকায় ৫০ হাজার টাকা জরিমানা করেন। তবে, অভিযানকালে ওই ক্লিনিকের মালিক কথিত দন্ত চিকিৎসক ফিরোজ হোসেনকে পাওয়া যায়না। অভিযান টিম তাকে ফোন দিয়েও পাননি। তবে, এ সময় ক্লিনিকটিতে তার সহকারী জামাল হোসেন নামে এক ব্যাক্তি রোগীদের দেখভাল করছিলেন। এরপর অনুরুপ ভাবে ওই মার্কেটেই অবস্থিত ঢাকা ডেন্টাল ক্লিনিকে আরো একটি অভিযান চালিয়ে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। উল্লেখ্য, ফিরোজ ডেন্টালের চিকিৎসক ফিরোজ হোসেনের বিরুদ্ধে অপচিকিৎসা সহ নারী কেলেংকারীরও অভিযোগ রয়েছে। এ সংক্রান্ত ভ’ক্তভোগী এক নারীর অভিযোগ নিয়ে গত রোববার সমকাল সহ বিভিন্ন পত্র পত্রিকায় খবর প্রকাশ হয়। এরপরই নড়ে চড়ে বসে প্রশাসন। পরে, ওই অভিযানের বিষয়ে জানতে ফিরোজ ডেন্টাল ক্লিনিকের মালিক ফিরোজ হোসেনের মুঠোফোনে কল দিলে এখন কথা বলার সময় নেই বলেই ফোনটি কেটে দেন তিনি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।