ঢাকামঙ্গলবার , ২৬ ডিসেম্বর ২০২৩
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

বাংলাদেশ গৃহহীন ও ভূমিহীন হাউজিং লিঃ এর পক্ষ থেকে কম্বল ও বই বিতরণ

মোঃ সোহরাব হোসেন সৌরাভ :
ডিসেম্বর ২৬, ২০২৩ ২:৩৭ অপরাহ্ণ
Link Copied!

ঢাকা মহানগরীতে হিম হিম ঠাণ্ডা বাতাস আর ঘন কুয়াশায় নাকাল জনজীবন। শীতের এই তীব্রতা অসহায় দুস্থ নিম্ম আয়ের মানুষকে বেশি কাবু করছে । শীতার্ত অসহায় ও দুস্থ মানুষের একটু উষ্ণতা দিতে তাদের পাশে দাঁড়ানো অব্যাহত রেখেছেন বাংলাদেশ গৃহহীন ও ভূমিহীন হাউজিং লিঃ নামের একটি সংগঠন। ঢাকা মহানগরীর মিরপুর মিল্লাত ক্যাম্পের পার্শ্বে অসহায়-দুঃস্থ ভূমিহীন শীতার্থ মানুষের মাঝে কম্বোল বিতারন এবং শিশুদের মাঝে বই বিতান করেছেন সংগঠনের নেতৃবৃন্দ। বাংলাদেশ গৃহহীন ও ভূমিহীন হাউজিং লিঃ এর নিজস্ব অর্থায়নে এসব কম্বল ও বই বিতরণ করা হয়। হাজী মোঃ ইনুছ আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন ঢাকা প্রেস ক্লাবের সভাপতি ও সংগঠনের চেয়ারম্যান আওরঙ্গজেব কামাল। তিনি এ সময় বলেন, অসহায় ও দুস্থ মানুষের শীত নিবারণের জন্য বাংলাদেশ গৃহহীন ও ভূমিহীন হাউজিং লিঃ নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। আমরা গৃহহীন ও ভূমিহীন অসহায় মানুষের পাশে থেকে কাজ করছি। আমার বিশ্বাস বাংলাদেশ গৃহহীন ও ভূমিহীন হাউজিং লিঃ সবসময় অসহায় ও দুস্থ মানুষের পাশে থাকবে। সংগঠনের ব্যবস্থাপনা পরিচালক মোঃ আজাহার আলীর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ঢাকা প্রেস ক্লাবের মহিলা বিষয়ক সম্পাদক রাশেদা হামিদ অনি,বাংলাদেশ ন্যাশনাল নিউজ ক্লাবের সাভার উপজেলার সাধারন সম্পাদক মোঃ মনির হোসেন বিশ্বাস,ইঞ্জিনিয়ার মোঃ নজরুল ইসলাম,ইঞ্জিনিয়ার মোঃ বাদশা মিয়া, এ সময় আরো উপস্থিত ছিলেন মোহম্মাদ আলী,মাহমুদা বেগম,জহুরা বেগম,মোঃ নুরুল ইসলাম,মোঃ মঈন খান,মোঃ ইমরান আলী,মোঃ হুমায়ুন ,মোঃ কবির হোসেন,মোঃ মরিয়াম বেগম,কহিনুর বেগম,শিল্পী বেগম,লাইলী বেগম,মিসেস গোলাপী প্রমুখ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।