ঢাকাশুক্রবার , ১৬ অক্টোবর ২০২৬
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

বৃহত্তর খুলনা সমিতির ২১তম জরুরি সভা অনুষ্ঠিত

বিশেষ প্রতিনিধি :
অক্টোবর ১৬, ২০২৬ ৭:৩৮ অপরাহ্ণ
Link Copied!

রাজধানীর মিরপুরে বৃহত্তর খুলনা সমিতির ঢাকা কার্যালয়ে সংগঠনটির কার্যনির্বাহী পরিষদের ২১তম জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সন্ধ্যা ৭টায় মিরপুরের সুন্দরবন ভবনে এ সভা অনুষ্ঠিত হয়।
সমিতির সভাপতি এম এ সালামের সভাপতিত্বে সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক খান রবিউল ইসলাম রবি। এতে কার্যনির্বাহী পরিষদের সদস্যরা অংশ নেন। সভায় উপস্থিত ছিলেন সমিতির কোষাধ্যক্ষ আকতার আলী, দপ্তর সম্পাদক লায়ন খান আকতারুজ্জামানসহ নির্বাহী সদস্য লায়ন রিপন তরফদার, নিয়ামসহ অন্যান্য সদস্যরা।
পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে সভার কার্যক্রম শুরু হয়। পরে পূর্ববর্তী সভার কার্যবিবরণী উপস্থাপন করা হলে তা সর্বসম্মতিক্রমে অনুমোদিত হয়।
সভায় সংগঠনকে আরও গতিশীল, সুশৃঙ্খল ও কার্যকর করার লক্ষ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়। আগামী বার্ষিক সাধারণ সভাকে সামনে রেখে সংগঠনের গঠনতন্ত্রের প্রয়োজনীয় সংযোজন ও সংশোধন, জীবন সদস্য ফি বৃদ্ধি এবং কার্যনির্বাহী পরিষদ ও উপদেষ্টা পরিষদের সদস্যসংখ্যা বাড়ানোর বিষয়ে মতবিনিময় করা হয়। এসব বিষয়ে প্রাথমিক সিদ্ধান্তও নেওয়া হয়।
এ ছাড়া বৃহত্তর খুলনা অঞ্চলের মানুষের মধ্যে পারস্পরিক সম্প্রীতি, ঐক্য ও সৌহার্দ্য জোরদার করার ওপর গুরুত্বারোপ করা হয়। এ লক্ষ্যে ‘বৃহত্তর খুলনা ডে’, মিলনমেলা এবং বার্ষিক পিকনিক আয়োজনের নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়। এসব উদ্যোগের মাধ্যমে খুলনা, বাগেরহাট ও সাতক্ষীরা অঞ্চলের মানুষের মধ্যে যোগাযোগ, পারস্পরিক সহযোগিতা ও ভ্রাতৃত্ববোধ আরও সুদৃঢ় হবে বলে সভায় আশাবাদ ব্যক্ত করা হয়।
সভায় সংগঠনের সার্বিক উন্নয়ন, সাংগঠনিক কার্যক্রম সম্প্রসারণ এবং আগামী দিনের কর্মপরিকল্পনা নিয়েও আলোচনা হয়। উপস্থিত সদস্যরা তাঁদের মতামত ও পরামর্শ তুলে ধরেন এবং সংগঠনের কার্যক্রমকে আরও এগিয়ে নিতে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
সভাপতি এম এ সালাম ও সাধারণ সম্পাদক খান রবিউল ইসলাম রবি সংগঠনের উন্নয়নে সদস্যদের আন্তরিক সহযোগিতা কামনা করেন। পাশাপাশি সভায় অংশগ্রহণকারী সবাইকে ধন্যবাদ জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।