ঢাকাবুধবার , ১৫ জুলাই ২০২৬
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

‎ডুমুরিয়ায় এমপির নির্দেশনায় উপজেলা বিএনপির নেতৃত্বে জরাজীর্ণ রাস্তা সংস্কার

ডেক্স রিপোর্ট :
জুলাই ১৫, ২০২৬ ৬:৩৮ অপরাহ্ণ
Link Copied!

 খুলনা-৫ (ডুমুরিয়া -ফুলতলা) আসনে সংসদ সদস্য মোহাম্মদ আলী আসগর লবির নির্দেশনায় ডুমুরিয়া উপজেলা বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের উদ্যোগে দৌলতপুর -শাহপুর খানাখন্দে ভরা ব্যস্ততম সড়ক সংস্কার করা হয়েছে। বুধবার দিনব্যাপী সড়কের শলুয়া বাজার হতে থুকড়া বাজার পর্যন্ত ৬ কিলোমিটার ভাঙ্গা রাস্তা ট্রাক ভর্তি করে ইট ফেলে প্রায় অর্ধশত বিএনপি এ রাস্তা সংস্কার করেন।এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক যুগ্ম আহŸায়ক মোল্যা মোশাররফ হোসেন মফিজ, উপজেলা বিএনপি ভারপ্রাপ্ত আহŸায়ক শেখ সরোয়ার হোসেন, সদস্য সচিব সরদার আব্দুল মালেক, শেখ হাফিজুর রডুমুরিয়ায়হমান, মোল্লা মাহবুবুর রহমান, খান ইসমাইল হোসেন, গাজী আব্দুল হালিম, এমপি প্রতিনিধি মোঃ আক্কাস আলী, বিএনপি নেতা আঃ রব আকুঞ্জি, আলমগীর হোসেন,এস‌এম আমিনুল ইসলাম, মাষ্টার আয়ুব আহমেদ, শেখ আঃ সালাম, সায়েদুজ্জামান বাবু,চেয়ারম্যান সমরেশ মন্ডল,সন্দীপ চ্যাটার্জি, নিলোৎপল নিলয়,শেখ আঃ কাদের,বীরেশ্বর বৈরাগী,রাবেয়া খাতুন,মনজিলা বেগম প্রমুখ। এদিকে বিএনপির মহতি এ উদ্যোগকে সংহতি জানিয়ে ডুমুরিয়া উপজেলা ইটভাটা মালিক সমিতির সভাপতি মোঃ শাহজাহান জমাদ্দারের নেতৃত্বে ৬/৭ ট্রাক ইট নিয়ে সংস্কার কাজে অংশ গ্রহণ করেন। উল্লেখ্য, দৌলতপুর শাহপুর সড়কটি দীর্ঘদিন ধরে জরাজীর্ণ থাকায় বিভিন্ন স্থানে খানাখন্দে পরিণত হওয়ায় যানবাহন ও জনসাধারণের চলাচলের অনুপযোগী হয়ে পড়ে।

‎ডুমুরিয়ায় দলিল লেখক সমিতির সভাপতি আর নেই,আজ কলম বিরতি

‎ডুমুরিয়া প্রতিনিধি : ডুমুরিয়া উপজেলা দলিল লেখক সমিতির বার বার সভাপতি মোঃ ফাররুখ হোসেন খান (৬৫) ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। প্রতিদিনের ন্যায় বুধবার নিজ কর্মস্থলে আসলে হঠাৎ বুকে ব্যাথা অনুভব করেন এবং তাৎক্ষণিকভাবে তাকে ডুমুরিয়া বাজারস্থ নিজ বাসায় আনা হয়। কিছুক্ষণ পর হাসপাতালে আনলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। তিনি ওই দিন বিকেল চারটায় স্ট্রোক জনিত কারণে মৃত্যুবরণ করেন। মৃত্যু কালে তিনি স্ত্রী, পাঁচ পুত্র,এক কন্যা,নাতি নাতনি সহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন।আজ বৃহস্পতিবার সকাল ১০টায় গোলনা পুরাতন বাড়ির সামনে জানাজা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে। এবং উপজেলা দলিল লেখক সমিতি তার অকাল মৃত্যুতে আজ সকল সদস্যদের কালো ব্যাজ ধারণ ও কলম বিরতি কর্মসূচি ঘোষণা করেছেন। এদিকে দলিল লেখক সমিতির সভাপতির মৃত্যুতে গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করে বিবৃতি দিয়েছেন মোঃ সেলিম খান, শফিকুল ইসলাম মোল্লা, প্রশান্ত কুমার জদ্দার,গোপাল চন্দ্র নাথ, রবীন্দ্রনাথ সরদার, শেখ মিজানুর রহমান সহ সমিতির সকল নেতৃবৃন্দ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।