ঢাকারবিবার , ৮ মার্চ ২০২৬
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

লেবাননে ইসরাইলি সেনা নিহত বেড়ে ২

ডেস্ক রিপোর্ট :
মার্চ ৮, ২০২৬ ১:৫০ অপরাহ্ণ
Link Copied!

লেবাননে হামলা করতে গিয়ে দুই ইসরাইলি সৈন্য নিহত হয়েছে বলে ইহুদিবাদী বাহিনী স্বীকার করেছে। আজ রোববার (৮ মার্চ) ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানায়, দক্ষিণ লেবাননে তাদের দুজন সেনাসদস্য নিহত হয়েছে।সেনাবাহিনী আরো জানায়, নিহতদের মধ্যে একজনের নাম মাহের খাতার (৩৮)। তিনি ইসরাইল দখল করা গোলান মালভূমির মাজদাল শামস এলাকার বাসিন্দা ছিলেন। সামরিক বাহিনী আরও জানায়, খাতার ‘কমব্যাট ইঞ্জিনিয়ারিং কোর’-এর সদস্য হিসেবে কর্মরত ছিলেন। পরে আরো এক ইসরাইলি সেনা নিহতের তথ্য প্রকাশ হয়। ইসরাইলি সামরিক বাহিনী জানায়, দক্ষিণ লেবাননে তাদের আরও এক সেনা প্রাণ হারিয়েছে। তবে তাৎক্ষণিকভাবে তার নাম পরিচয় জানা যায়নি।গত সপ্তাহে ইসরাইল ও হিজবুল্লাহর মধ্যে নতুন করে সংঘর্ষ শুরু হওয়ার পর এবং ইসরাইলি বিমান হামলা জোরদার করার পর এটিই তাদের সেনাদের মধ্যে প্রথম প্রাণহানির ঘটনা। সেনাবাহিনী তাৎক্ষণিকভাবে এই ঘটনার পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত কোনো তথ্য দেয়নি। ইরান ও ইসরাইল-যুক্তরাষ্ট্রের মধ্যকার উত্তেজনার প্রেক্ষাপটে ইসরাইল-লেবানন সীমান্তে বর্তমানে তীব্র লড়াই অব্যাহত রয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
আন্তর্জাতিক সর্বশেষ