ঢাকারবিবার , ২২ ফেব্রুয়ারি ২০২৬
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

পাকিস্তানের বিমান হামলায় আফগানিস্তানে শিশুসহ নিহত ১৮

নিজস্ব সংবাদদাতা:
ফেব্রুয়ারি ২২, ২০২৬ ৫:১৬ অপরাহ্ণ
Link Copied!

আফগানিস্তানে ব্যাপক বিমান হামলা চালিয়েছে পাকিস্তান। প্রতিবেশী দেশটিতে যুদ্ধবিমান ও ড্রোন দিয়ে শনিবার (২১ ফেব্রুয়ারি) রাতভর একাধিক দফায় আক্রমণ চালায় পাকিস্তান। এতে নারী, শিশুসহ অন্তত ১৮ জন নিহত হয়েছে বলে জানিয়েছে তালেবান।ইসলামাবাদ দাবি করেছে, পাকিস্তান-আফগানিস্তান সীমান্তের কাছে ‘জঙ্গিদের’ সাতটি কথিত ক্যাম্প ও আস্তানা লক্ষ্য করে এ হামলা চলে। সম্প্রতি পাকিস্তানে ঘটে যাওয়া আত্মঘাতী বোমা হামলার প্রতিক্রিয়ায় এ পদক্ষেপ নেওয়া হয়েছে।আফগানিস্তান এই হামলার তীব্র নিন্দা জানিয়ে বলেছে, এতে সাধারণ মানুষের ঘরবাড়ি এবং একটি ধর্মীয় শিক্ষাপ্রতিষ্ঠানকে (মাদরাসা) লক্ষ্যবস্তু করা হয়েছে।প্রাণঘাতী সীমান্ত সংঘর্ষের পর গত অক্টোবরে দুই দেশ একটি ভঙ্গুর যুদ্ধবিরতিতে সম্মত হয়েছিল। তবে এরপরও বিচ্ছিন্ন লড়াই অব্যাহত থাকায় এই নতুন বিমান হামলাগুলো পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তুলেছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
আন্তর্জাতিক সর্বশেষ