ঢাকাশনিবার , ৩১ জানুয়ারি ২০২৬
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন জাতির জীবনে মাইলফলক : নির্বাচন কমিশনার সানাউল্লাহ

ডেক্স রিপোর্ট :
জানুয়ারি ৩১, ২০২৬ ৫:৫৫ অপরাহ্ণ
Link Copied!

নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ বলেছেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শুধু একটি নির্বাচন নয়, এটি জাতির জীবনে একটি ঐতিহাসিক মাইলফলক। তিনি বলেন, এ নির্বাচন সুন্দর ও নিরপেক্ষ করতে সংশ্লিষ্ট সকলকে ঐক্যবদ্ধ হয়ে দায়িত্বশীলভাবে কাজ করতে হবে। শনিবার সন্ধ্যায় পিরোজপুর জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তার সম্মেলন কক্ষে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী সেল এবং ভিজিলেন্স অবজারভেশন টিমের সদস্যদের অংশগ্রহণে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। আবুল ফজল মো. সানাউল্লাহ আরও বলেন, এই নির্বাচনের সঙ্গে দেশের গণতান্ত্রিক উত্তরণ ছাড়াও স্থিতিশীলতা, সামাজিক শান্তি, আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের ভাবমূর্তি, ব্যবসা-বাণিজ্য, বিনিয়োগ ও কর্মসংস্থানের বিষয়গুলো গভীরভাবে সম্পৃক্ত। তিনি জোর দিয়ে বলেন, এমন গুরুত্বপূর্ণ একটি নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে হলে সকলকে সমন্বিতভাবে দায়িত্ব পালন করতে হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।