ঢাকারবিবার , ১১ জানুয়ারি ২০২৬
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

গণতন্ত্র পুনরুদ্ধারে খালেদা জিয়ার অসমাপ্ত স্বপ্ন বাস্তবায়নের শপথের আহ্বান ডা. জাহিদে

ডেস্ক রিপোর্ট :
জানুয়ারি ১১, ২০২৬ ৪:২৬ অপরাহ্ণ
Link Copied!

 বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রেখে যাওয়া অসমাপ্ত রাজনৈতিক দায়িত্ব এবং গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন সফল করতে দলীয় নেতাকর্মীসহ সর্বস্তরের মানুষকে শপথ গ্রহণের আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও দিনাজপুর-৬ আসনে ধানের শীষের মনোনীত প্রার্থী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।রোববার বিকেল ৪টায় দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার পুরাতন ন্যাশনাল স্কুল মাঠে উপজেলা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় আয়োজিত দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।ডা. জাহিদ হোসেন বলেন, আজকের এই দোয়া মাহফিল শুধু শোক প্রকাশের জন্য নয়, বরং একটি নতুন অঙ্গীকারের জায়গা। তিনি বলেন, “আল্লাহর দরবারে আমরা শুকরিয়া আদায় করছি—বিএনপির গঠনতন্ত্র অনুযায়ী তারেক রহমান দলের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন। এটি দলের জন্য একটি গুরুত্বপূর্ণ ও সময়োপযোগী অধ্যায়।”তিনি স্মরণ করিয়ে দেন, বেগম খালেদা জিয়া সবসময় বলতেন— ‘বিদেশে আমাদের বন্ধু থাকতে পারে, কিন্তু কোনো প্রভু নেই। আমার পরিচয় এই দেশ এবং এই দেশের মানুষ।’ এই আদর্শই বিএনপির রাজনীতির মূল ভিত্তি বলে মন্তব্য করেন তিনি।ডা. জাহিদ বলেন, জীবদ্দশায় দেশনেত্রীকে নানা অবমাননা ও নির্যাতনের মুখোমুখি হতে হলেও মহান আল্লাহ তাকে সর্বোচ্চ সম্মান দিয়েছেন। তার জানাজায় মানুষের ঢলই প্রমাণ করে—তিনি এ দেশের মানুষের হৃদয়ে কতটা জায়গা করে নিয়েছিলেন।তিনি আরও বলেন, আসন্ন ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন সামনে রেখে তারেক রহমানের নেতৃত্বে বিএনপিকে ঐক্যবদ্ধ হতে হবে। দলের ঘোষিত ৩১ দফা কর্মসূচির আলোকে জনগণকে সংগঠিত করে একটি জবাবদিহিমূলক ও সুশাসিত বাংলাদেশ গড়ে তোলাই এখন মূল লক্ষ্য।ডা. জাহিদ হোসেন বলেন, “আমাদের দায়িত্ব হচ্ছে সাধারণ মানুষের দোরগোড়ায় গিয়ে বিএনপির আহ্বান ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বার্তা পৌঁছে দেওয়া। জনগণকে ঐক্যবদ্ধ করেই সব ষড়যন্ত্রের বেড়াজাল ভেঙে গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামকে বেগবান করতে হবে।”

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।