ঢাকাবৃহস্পতিবার , ৮ জানুয়ারি ২০২৬
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

গাজীপুরের কোনাবাড়িতে জুটের গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ড, কোটি টাকার ক্ষয়ক্ষতির আশঙ্কা

জাঙ্গীর আলম রাজু
জানুয়ারি ৮, ২০২৬ ৪:২১ অপরাহ্ণ
Link Copied!

গাজীপুরের কোনাবাড়ী এলাকায় জুটের একাধিক গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার  (আজ) বিকেল আনুমানিক সাড়ে ৪টার দিকে কোনাবাড়ীর দেউলিয়াবাড়ি এলাকার আরিফ মুন্সির মালিকানাধীন একটি জুট গোডাউন থেকে আগুনের সূত্রপাত হয় বলে প্রাথমিকভাবে জানা গেছে।আগুন দ্রুত ছড়িয়ে পড়লে আশপাশের আরও অন্তত ১০টি জুট গোডাউন আগুনের কবলে পড়ে।গোডাউনগুলোতে বিপুল পরিমাণ গার্মেন্টস শিল্পের বড় ও ছোট কাপড়ের জুট পণ্য মজুদ থাকায় মুহূর্তের মধ্যেই আগুন ভয়াবহ রূপ ধারণ করে। আগুনের তীব্রতা এতটাই বেশি ছিল যে পুরো এলাকা ঘন কালো ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়ে এবং স্থানীয় বাসিন্দাদের মধ্যে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে।খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের প্রায় ১৩টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। দীর্ঘ সময় ধরে চেষ্টার পর আগুন আংশিকভাবে নিয়ন্ত্রণে এলেও পুরোপুরি নির্বাপণে আরও সময় লাগছে বলে ফায়ার সার্ভিসের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন।প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এই অগ্নিকাণ্ডে প্রায় দুই থেকে আড়াই কোটি টাকার ক্ষয়ক্ষতি হতে পারে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি, যা স্থানীয়দের জন্য কিছুটা স্বস্তির বিষয়।আগুনের সূত্রপাতের কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। ফায়ার সার্ভিসের পক্ষ থেকে জানানো হয়েছে, আগুন সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে আনার পর তদন্তের মাধ্যমে অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ নির্ধারণ করা হবে।এদিকে, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা দ্রুত ক্ষয়ক্ষতি নিরূপণ করে প্রয়োজনীয় সরকারি সহায়তার দাবি জানিয়েছেন। তারা জানান, জুট পণ্যই তাদের প্রধান ব্যবসা ও জীবিকার উৎস। এই আগুনে ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন তারা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।