ঢাকাশুক্রবার , ২ জানুয়ারি ২০২৬
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হবে : প্রেস সচিব

বিশেষ প্রতিনিধি :
জানুয়ারি ২, ২০২৬ ১:৩২ অপরাহ্ণ
Link Copied!

‘আসন্ন জাতীয় নির্বাচন নিয়ে দেশে ও আন্তর্জাতিক পর্যায়ে ব্যাপক আগ্রহ রয়েছে বলেছেনপ্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম । তিন বলেন, জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে শান্তিপূর্ণ পরিবেশে একটি গ্রহণযোগ্য ও ভালো নির্বাচন অনুষ্ঠিত হবে। এর মাধ্যমে জনগণ পূর্ণাঙ্গভাবে গণতন্ত্র পুনরুদ্ধার করবে।শুক্রবার সকালে মাগুরা শহরের নতুন বাজার এলাকায় চঞ্চল গোসাইয়ের আশ্রম পরিদর্শনকালে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।শফিকুল আলম বলেন, ‘আওয়ামী লীগ দীর্ঘদিন ধরে স্বাধীনতা বিরোধীদের কথা বলে জনগণের মৌলিক অধিকার হরণ করেছে। এর ফলে জনগণ নির্বাচনের বিষয়ে তাদের প্রত্যাখ্যান করেছে।’তিনি অভিযোগ করেন, আওয়ামী লীগই বাংলাদেশে ফ্যাসিবাদের জন্ম দিয়েছে।ভারতে পালিয়ে থাকা অপরাধীদের ফেরত আনার বিষয়ে তিনি বলেন, এ বিষয়ে ভারত সরকারকে চিঠি পাঠানো হয়েছে। কিছুটা সময় লাগলেও অপরাধীদের ফেরত আনা হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।আশ্রম পরিদর্শনকালে শফিকুল আলম আশ্রমের সবার খোঁজখবর নেন এবং উপস্থিত সকলের সঙ্গে কুশল বিনিময় করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।