ঢাকাবুধবার , ৩১ ডিসেম্বর ২০২৫
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

নতুন বছরে নির্বাচন ও গণভোট আয়োজন গণতান্ত্রিক অগ্রযাত্রাকে আরো বেগবান করবে : প্রধান উপদেষ্টা

ডেস্ক রিপোর্ট :
ডিসেম্বর ৩১, ২০২৫ ২:৪৮ অপরাহ্ণ
Link Copied!

ইংরেজি নববর্ষ ২০২৬ উপলক্ষে প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস দেশ-বিদেশে অবস্থানরত সকল বাংলাদেশি এবং বিশ্ববাসীকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন। নববর্ষকে ঘিরে দেওয়া এক বাণীতে তিনি আশা প্রকাশ করেন, নতুন বছর জাতীয় জীবনে গণতান্ত্রিক অগ্রযাত্রাকে আরও গতিশীল করবে।বুধবার দেওয়া এই শুভেচ্ছা বার্তায় প্রধান উপদেষ্টা বলেন, নতুন বছর যেন সম্প্রীতি, সৌহার্দ্য ও পারস্পরিক ভ্রাতৃত্ববোধকে আরও সুদৃঢ় করে তোলে। তিনি কামনা করেন—২০২৬ সাল সবার জীবনে বয়ে আনুক শান্তি, সুখ ও সমৃদ্ধির বার্তা।তিনি বলেন, নববর্ষ মানেই নতুন স্বপ্ন ও সম্ভাবনার দুয়ার উন্মোচন। পুরোনো হতাশা ও গ্লানি পেছনে ফেলে সামনে এগিয়ে যাওয়ার প্রেরণা দেয় এই সময়। একটি সুন্দর ভবিষ্যৎ নির্মাণে নতুন বছর আমাদের নতুন উদ্যমে উদ্বুদ্ধ করে।প্রধান উপদেষ্টা আরও বলেন, একটি সত্যিকারের গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে দেশপ্রেম ও মানুষের কল্যাণকে সামনে রেখে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। নতুন বছরে সকল চ্যালেঞ্জ সম্মিলিতভাবে মোকাবিলা করে সাম্য, ন্যায় ও বৈষম্যহীন রাষ্ট্র গঠনের প্রত্যয় ব্যক্ত করেন তিনি।বাণীতে জুলাই গণ-অভ্যুত্থানের পর দেশের পরিবর্তিত বাস্তবতার কথাও উল্লেখ করেন প্রফেসর মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, বর্তমান প্রেক্ষাপটে নতুন বছর জাতীয় জীবনের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ। ত্রুটিপূর্ণ রাষ্ট্রব্যবস্থা সংস্কার করে গণতান্ত্রিক উত্তরণের যে পথচলা শুরু হয়েছে, তা আগামী দিনে আরও দৃঢ় হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।তিনি জানান, আসন্ন জাতীয় নির্বাচন এবং জুলাই সনদ বাস্তবায়ন আদেশের ওপর গণভোট আয়োজনের মধ্য দিয়ে এই গণতান্ত্রিক যাত্রা পূর্ণতা পাবে বলে সরকার প্রত্যাশা করছে। সব ধরনের ষড়যন্ত্র মোকাবিলা করে এই নির্বাচন ও গণভোট দেশের গণতান্ত্রিক অগ্রগতিকে আরও বেগবান করবে—এটাই নতুন বছরের সবচেয়ে বড় প্রত্যাশা বলে উল্লেখ করেন তিনি।সবশেষে প্রধান উপদেষ্টা আবারও সবাইকে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানিয়ে বলেন, নতুন বছর হোক ঐক্য, শান্তি ও আশার প্রতীক।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।