উপদেষ্টা পরিষদ পুনর্গঠন হচ্ছে এমন কোনো তথ্য আমার জানা নেই বলেছেন,মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশীদ । মঙ্গলবার সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন। উপদেষ্টা পরিষদ পুর্নগঠন হচ্ছে, সকাল থেকেই এই নিয়ে আলোচনা চলছে। সেই পরিপ্রেক্ষিতে মন্ত্রিপরিষদ সচিবকে প্রশ্ন করা হলে তিনি জানান, এই বিষয়ে কোনো খবর তার কাছে নেই। বিকেলে মন্ত্রিপরিষদ বিভাগে ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠক অনুষ্ঠিত হয়। এই বৈঠকে যাওয়ার আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা জানান সচিব।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

