ঢাকাশুক্রবার , ১২ ডিসেম্বর ২০২৫
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

উত্তর চাকামইয়া মানবিক সোসাইটির উদ্যোগে দুই শতাধিক শীতার্ত পরিবারের মাঝে কম্বল বিতরণ

এস এম আলমগীর হোসেন, কলাপাড়াঃ
ডিসেম্বর ১২, ২০২৫ ২:৪৩ অপরাহ্ণ
Link Copied!

মানবতার সেবায় নিবেদিত কলাপাড়ার উত্তর চাকামইয়া মানবিক সোসাইটি আবারও প্রমাণ করল তাদের আন্তরিকতা ও সামাজিক দায়বদ্ধতা। শীতের তীব্রতা মোকাবিলায় সংগঠনটির উদ্যোগে দুই শতাধিক অসহায় ও গরীব শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। শুক্রবার (১২ ডিসেম্বর) উপজেলার চাকামইয়া ইউনিয়নের উত্তর চাকামইয়া ১নং ওয়ার্ডের কলবাড়ি এলাকায় এই মানবিক কার্যক্রমটি অনুষ্ঠিত হয়।সংগঠনের নেতৃবৃন্দ জানান-এলাকার সামাজিক উন্নয়ন, মানবিক সহায়তা এবং মানুষের পাশে দাঁড়ানোই তাদের মূল লক্ষ্য। শীতার্ত পরিবারের মুখে হাসি ফোটাতে এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে বলেও তারা প্রত্যাশা ব্যক্ত করেন।এ সময় উপস্থিত ছিলেন-ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক আতিকুর রহমান বাকিবিল্লাহ, মানবিক সোসাইটির সভাপতি মোঃ তানজিল মীর, সাধারণ সম্পাদক নাহিম দফাদার, সহ-সভাপতি মহসিন কাজী, যুগ্ম সাধারণ সম্পাদক মহিবুল্লাহ, মোঃ হাসান দফাদার এবং সাবেক ইউপি সদস্য আবুল রাজ্জাক।স্থানীয়রা জানান, মানবিক সোসাইটির এই উদ্যোগ শীতের দিনে তাদের জন্য আশীর্বাদস্বরূপ। মানবিক কাজের জন্য সংগঠনটির প্রশংসা করছেন এলাকাবাসী।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।