ঢাকাবৃহস্পতিবার , ১১ ডিসেম্বর ২০২৫
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

কলাপাড়ায় দুর্যোগে ক্ষতিগ্রস্ত ও শীতার্ত মানুষের মাঝে ত্রাণ বিতরণ করলেন জেলা প্রশাসক

এস এম আলমগীর হোসেন, কলাপাড়াঃ
ডিসেম্বর ১১, ২০২৫ ৩:৩৩ অপরাহ্ণ
Link Copied!

পটুয়াখালী জেলা প্রশাসক ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরী ২০২৫-২৬ অর্থ বছরে বিভিন্ন সময়ে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত এবং শীতার্ত মানুষের মাঝে বিনামূল্যে কম্বল, শুকনা খাবার, ঢেউটিন ও গৃহমঞ্জুরি বাবদ চেক বিতরণ করেছেন। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সকাল ১১টায় কলাপাড়া উপজেলা পরিষদ চত্বরে এসব ত্রাণ সামগ্রী বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন কলাপাড়া উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাউছার হামিদ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ইয়াসীন সাদেক, কলাপাড়া উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো. মোকসেদুল আলম, সিপিপির সহকারী পরিচালক আসাদুজ্জামান খানসহ সংশ্লিষ্ট কর্মকর্তা ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।ত্রাণ পেয়ে সুবিধাভোগীরা জেলা প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। পিআইও মো. মোকসেদুল আলম জানিয়েছে, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন ও ত্রাণ সহায়তা কার্যক্রম আগামীতেও অব্যাহত থাকবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।