ঢাকাবৃহস্পতিবার , ১১ ডিসেম্বর ২০২৫
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

উচ্চশিক্ষায় আগ্রহ বাড়াতে পিরোজপুরের কলেজগুলোতে বলেশ্বরের ব্যতিক্রমী উদ্যোগ

পিরোজপুর প্রতিনিধি :
ডিসেম্বর ১১, ২০২৫ ২:৫৮ অপরাহ্ণ
Link Copied!

সাক্ষরতার হারে এগিয়ে থাকলেও উচ্চশিক্ষায় পিছিয়ে থাকা পিরোজপুরের শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে বিশ্ববিদ্যালয়-পড়ুয়া শিক্ষার্থীদের সংগঠন স্টুডেন্ট অ্যালায়েন্স অফ পিরোজপুর (বলেশ্বর)। সংগঠনটি জেলার বিভিন্ন কলেজে গিয়ে উচ্চশিক্ষার গুরুত্ব তুলে ধরে মোটিভেশনাল ক্যাম্পেইন ও সেমিনার আয়োজন করছে।ইতোমধ্যে পিরোজপুর সদর, নাজিরপুর, জিয়ানগর, ভাণ্ডারিয়া, মঠবড়িয়া ও কাউখালি উপজেলায় ১০টি কলেজে সফলভাবে এ কার্যক্রম সম্পন্ন হয়েছে। বিশ্ববিদ্যালয়জীবনে থাকা সংগঠনের সদস্যরা প্রত্যক্ষভাবে শিক্ষার্থীদের উচ্চশিক্ষা সম্পর্কে ধারণা ও দিকনির্দেশনা দিচ্ছেন। সংগঠনের প্রতিষ্ঠাতা ও সভাপতি মো. ওমর ফারুক বলেন, উচ্চশিক্ষার অনেক সুযোগ সম্পর্কে শিক্ষার্থীরা অবহিত নয়। তাদের সামনে সেসব সম্ভাবনা তুলে ধরতেই আমাদের এ উদ্যোগ। প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক সিয়াম ফেরদৌস ইমন জানান, উচ্চশিক্ষায় পিছিয়ে থাকার চ্যালেঞ্জ মোকাবিলায় বলেশ্বর বদ্ধপরিকর। ধারাবাহিকভাবে আরও কলেজে এ কার্যক্রম চালু থাকবে। শিক্ষক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা বলেশ্বরের এ উদ্যোগকে সময়োপযোগী ও অনুপ্রেরণামূলক বলে প্রশংসা করেছেন। তাদের মতে, এ ধরনের ক্যাম্পেইন শিক্ষার্থীদের আত্মবিশ্বাস বাড়াবে এবং পিরোজপুরে উচ্চশিক্ষার হার বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বলেশ্বরের সদস্যরা আশা করেন, তাদের এ প্রচেষ্টা জেলার তরুণ প্রজন্মকে উচ্চশিক্ষার প্রতি আগ্রহী করে তুলবে এবং পিরোজপুরের সামগ্রিক শিক্ষাব্যবস্থায় ইতিবাচক পরিবর্তন আনবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।