ঢাকারবিবার , ৭ ডিসেম্বর ২০২৫
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

পঞ্চগড় দেশের সর্ব উত্তরের শান্তি পূর্ণ জনপদ

আনিস প্রধান পঞ্চগড় :
ডিসেম্বর ৭, ২০২৫ ৩:৪৫ অপরাহ্ণ
Link Copied!

পঞ্চগড় দেশের সর্ব উত্তরের শান্তি পূর্ণ জনপদ, নবাগত পুলিশ সুপার মোঃ রবিউল ইসলাম সাংবাদিক সাথে মতবিনিময় কালে এ কথা বলেন। তিনি সকলের সহযোগিতা চেয়ে আরো বলেন, আমি আপনাদের সেবা করতে এসেছি। আপনারা সহযোগিতা করলে জেলার শান্তি শৃঙ্খলা বজায় রাখা আরো সহজ হবে। আমি জানি এ জেলার মানুষ শান্তি প্রিয় এ জেলায় পুলিশ সুপার হিসাবে দায়িত্ব পালনের সুযোগ আমি গর্ববোধ করছি। তিনি চুয়াডাঙ্গা পুলিশ সুপার হিসাবে দায়িত্ব পালনের পর পঞ্চগড় বদলিহন ২৫ তম বিসিএসের মাধ্যমে পুলিশ বাহিনীতে যোগ দেন এর আগে দেশে এবং দেশের বাইরে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন । আগামী জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে দায়িত্ব পালনে পঞ্চগড়বাসীর সহযোগিতা কামনা করেন। ভোটারা যেন তাঁর পছন্দের প্রার্থীকে নিবিঘ্নে ভোট দিতে পারে। এসময় তিনি সাংবাদিকদের কাছে জেলার সমস্যা গুলো জানতে চান। সাংবাদিক বৃন্দ এসময় সমস্যা গুলো তুলে ধরেন, পঞ্চগড় জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ শাহাজালাল, সাংগঠনিক সম্পাদক রাশেদুজ্জামান রাশেদ, সিনিয়র সাংবাদিক রহিম আব্দুর রহিম , আব্দুর রউফ, রাশেদুজ্জামান বাবু, সিদ্ধার্থ কর্মকার প্রমুখ ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।