ঢাকাশনিবার , ২২ নভেম্বর ২০২৫
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

পিরোজপুরে সুজনের গোল টেবিল বৈঠক অনুষ্ঠিত

পিরোজপুর অফিস :
নভেম্বর ২২, ২০২৫ ৪:৪৬ অপরাহ্ণ
Link Copied!

সুষ্ঠু নির্বাচন, তথ্যের স্বচ্ছতা এবং নাগরিক অংশগ্রহণ এই তিনটি বিষয়ই গণতান্ত্রিক উত্তরণের ভিত্তি হিসেবে গুরুত্ব পেতে হবে। এমন মতামত উঠে এসেছে ‘সুষ্ঠু নির্বাচন ও গণতান্ত্রিক উত্তরণ : নাগরিক ভাবনা’ শীর্ষক গোল টেবিল বৈঠকে। শনিবার (২২ নভেম্বর) পিরোজপুর প্রেসক্লাব মিলনায়াতনে সুশাসনের জন্য নাগরিক (সুজন) পিরোজপুর জেলা কমিটির উদ্যোগে বৈঠকটি অনুষ্ঠিত হয়। বৈঠকে বক্তারা নির্বাচন ব্যবস্থার বিশ্বাসযোগ্যতা পুনরুদ্ধার, ভুয়া ও বিভ্রান্তিমূলক তথ্য প্রতিরোধ এবং নারী, তরুণ ও প্রান্তিক জনগোষ্ঠীর সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করার ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেন। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সুজনের আঞ্চলিক সমন্বয়কারী মাসুদুর রহমান রঞ্জু। সভার সভাপতিত্ব করেন জেলা কমিটির সভাপতি মো. মুনিরুজ্জামান নাসিম আলী এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মো. শাহ আলম শেখ। অতিথি হিসেবে বক্তব্য দেন সুজনের সাবেক জেলা সভাপতি শিক্ষাবিদ প্রফেসর সেখ সাইদুর রহমান, অধ্যক্ষ সহদেব চন্দ্র পাল, বীর মুক্তিযোদ্ধা এম এ রব্বানী ফিরোজ, আফতাব উদ্দিন কলেজের গভর্নিং বডির সভাপতি সাইদুল ইসলাম কিসমত, গ্রীন ফোর্স জেলা সভাপতি মইনুল আহসান মুন্না, ড. আব্দুল্লাহ হিল মাহমুদ, খালেদা আক্তার হেনা, সাংবাদিক জহিরুল হক টিটু, হাসান মামুন, ইমাম হোসেন মাসুদ ও জিয়াউল হকসহ জেলা ও উপজেলা পর্যায় থেকে আগত সচেতন নাগরিক, শিক্ষাবিদ ও সামাজিক সংগঠনের প্রতিনিধিসহ মোট ৮০ জন অংশগ্রহণকারী আলোচনা সভায় উপস্থিত ছিলেন। সভা শেষে সুজন নেতৃবৃন্দ নাগরিক সমাজ, প্রশাসন, রাজনৈতিক দল ও গণমাধ্যমের সমন্বিত সহযোগিতায় শান্তিপূর্ণ, অংশগ্রহণমূলক ও সুষ্ঠু নির্বাচনের পরিবেশ নিশ্চিত করার আহ্বান জানান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।