ঢাকাবৃহস্পতিবার , ২০ নভেম্বর ২০২৫
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

কলাপাড়ায় ড্রেনের উপর চলাচল বন্ধের আশঙ্কা, তারকাটা দেওয়ার উদ্যোগে উদ্বিগ্ন এলাকাবাসী

এস এম আলমগীর হোসেন, কলাপাড়াঃ
নভেম্বর ২০, ২০২৫ ৩:৫৮ অপরাহ্ণ
Link Copied!

পটুয়াখালীর কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দক্ষিণ পাশে পৌরসভার একটি পুরাতন ড্রেন বহুদিন ধরে স্থানীয় ৫০ থেকে ৬০টি পরিবারের প্রধান চলাচলের পথ হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। তবে ওই ড্রেনের উপর ও পাশ ঘেঁষে বাংলাদেশ টেলিকমিউনিকেশন্স কোম্পানী লিমিটেড (বিটিসিএল) বা টিএনটি কার্যালয় তারকাটা দিয়ে বেড়া দেওয়ার উদ্যোগ নেওয়ায় এলাকাবাসীর মধ্যে তৈরি হয়েছে চরম উদ্বেগ।স্থানীয়দের অভিযোগ, ড্রেনের পাশে তারকাটা দেয়া হলে তাঁদের দীর্ঘদিনের চলাচল বন্ধ হয়ে যাবে। ফলে কষ্টে পড়বে স্কুলগামী শিক্ষার্থী থেকে শুরু করে কর্মজীবী মানুষসহ সকলেই। এ অবস্থায় এলাকাবাসী কলাপাড়া পৌর প্রশাসকের কাছে লিখিত আবেদন করে চলাচলের পথটি যেন বন্ধ না করা হয় সেই দাবি জানিয়েছে।এ বিষয়ে কলাপাড়া পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউছার হামিদ বলেন,
“কলাপাড়া হাসপাতাল ও টিএনটি অফিসের মাঝখানে আমাদের একটি ড্রেন রয়েছে। আমি অবগত হয়েছি যে ওই ড্রেন দিয়ে স্থানীয়রা দীর্ঘদিন ধরে চলাচল করে। টিএনটি অফিস নিরাপত্তার স্বার্থে এলাকা বান্ডারি করার উদ্যোগ নিয়েছে। তবে জনস্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েই আমরা হাসপাতাল কর্তৃপক্ষ ও টিএনটি অফিসের সঙ্গে বসে আলোচনার মাধ্যমে কী করা যায়, তা খতিয়ে দেখবো।স্থানীয়দের আশা, প্রশাসনের উদ্যোগে এমন সমাধান হবে যাতে বিটিসিএলের নিরাপত্তা ব্যবস্থাও নিশ্চিত হয় এবং একই সঙ্গে তাঁদের দীর্ঘদিনের চলাচলের পথটিও উন্মুক্ত থাকে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।