ঢাকাবৃহস্পতিবার , ১৩ নভেম্বর ২০২৫
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

অভয়নগরে যশোর-৪ আসনে ঘোষিত মনোনয়ন পুনর্বিবেচনার দাবীতে মানববন্ধন

মোশারফ হোসেন :
নভেম্বর ১৩, ২০২৫ ৪:১৩ অপরাহ্ণ
Link Copied!

৮৮ যশোর-৪ (অভয়নগর-বাঘারপাড়া ও বসুন্দিয়া ইউনিয়ন ) আসনের বিএনপির সংসদ সদস্য পদে মনোনয়ন পুনর্বিবেচনার দাবিতে অভয়নগর উপজেলা বিএনপির সভাপতি ফারাজী মতিয়ার রহমানের সমর্থনে মঙ্গলবার ১১ নভেম্বর সকাল ১১.৩০ টায় অভয়নগর উপজেলার যশোর-খুলনা মহাসড়কের নুরবাগ মোড়ে স্থানীয় নাগরিক সমাজের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, ফারাজী মতিয়ার রহমান একজন জনপ্রিয়, সৎ ও ত্যাগী নেতা। তিনি দীর্ঘদিন ধরে স্থানীয় নেতাকর্মী, সাধারণ মানুষের সুখ-দুঃখে পাশে থাকার পাশাপাশি বিগত সরকারের সময়ে আন্দোলন সংগ্রামে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন । বিগত সরকারের আমলে তিনি বিভিন্ন সময়ে নির্যাতনের শিকার হয়েছেন। ত্যাগী এই নেতাকে মনোনয়ন না দেওয়া হলে জনগণের আশা-আকাঙ্ক্ষা ব্যর্থ হবে।
মানববন্ধনে উপস্থিত ছিলেন, অভয়নগর উপজেলার শ্রীধরপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মাস্টার মনজুর ও সাধারণ সম্পাদক মাহমুদ কবীর, পায়রা ইউনিয়ন বিএনপির সভাপতি ইমাদ উদ্দিন ও সাধারণ সম্পাদক হাবিবুর রহমান, সিদ্ধিপাশা ইউনিয়ন বিএনপির সভাপতি আকবর আলী ও সাধারণ সম্পাদক ইয়ার আলী সহ বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মী ও সাধারণ নাগরিকরা। আয়োজকরা দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দের কাছে যশোর-৪ আসনের মনোনয়ন পুনর্বিবেচনার জোর দাবি জানান।উল্লেখ্য, এই আসনে বিএনপি তাদের প্রাথমিক তালিকায় কৃষক দলের কেন্দ্রীয় নেতা প্রকৌশলী টিএস আইয়ুবের নাম ঘোষণা করেছে ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।