ঢাকামঙ্গলবার , ২৮ অক্টোবর ২০২৫
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

পার্বতীপুরে ২৮ শে অক্টোবর লগি-বৈঠার নির্মম নারকীয় গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

Link Copied!

২০০৬ সালের ২৮ অক্টোবর রাজধানীর পল্টন-বায়তুল মোকাররম এলাকায় লগি-বৈঠার নির্মম নারকীয় গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী পার্বতীপুর উপজেলা শাখা।আজ ২৮ শে অক্টোবর সকাল ১০ টায় পার্বতীপুর কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকা থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ঢাকা মোড় হয়ে আবার কেন্দ্রীয় বাস টার্মিনাল এসে সমাবেশে করে বিক্ষোভ মিছিল ও সমাবেশ শেষে করেন।উক্ত বিক্ষোভ মিছিল ও সমাবেশের নেতৃত্ব দেন পার্বতীপুর উপজেলা ভাইস চেয়ারম্যান ( সাবেক ) দিনাজপুর জেলা জামায়াতের কর্ম পরিষদের সদস্য, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আলহাজ্ব মোঃ আনোয়ার হোসেন ( দিনাজপুর-৫ আসনের মনোনিত এমপি ), বাংলাদেশ জামায়াতে ইসলামী পার্বতীপুর উপজেলা আমির ইউসুফ আলী, উপজেলা সেক্রেটারি আবু সায়েম শাহ, উপজেলা বাইতুল মাল সেক্রেটারি যুব সভাপতি গোলাম মুক্তাদী মুন্না, নায়েবে আমির রেজাউর রহমান মোল্লা, পার্বতীপুর পৌর শাখার আমির খন্দকার আশরাফুল আলম পৌর বায়তুল মাল সেক্রেটারি তৌহিদুর রহমান, ওলামা বিভাগের সভাপতি মাওলানা সাইদুজ্জামান, শ্রমিকল্যাণ ফেডারেশনের সভাপতি ওসমান আলী, উপজেলা জামায়াতের ইসলামী ও ইসলামী ছাত্রশিবির, শ্রমিক কল্যান ফেডারেশন, উপজেলা যুব বিভাগ সহ সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন আওয়ামী লীগ একদলীয় শাসনের গভীর ষড়যন্ত্রের অংশ হিসেবেই সেদিন রাজপথে তাণ্ডব চালায় রাজপথে লগি-বৈঠা দিয়ে মানুষ হত্যার পর সেই লাশের ওপর নৃত্যের ঘটনাটি দেশের ইতিহাসে একটি অন্যতম নৃশংস ঘটনা। ২৮ অক্টোবরে লগি-বৈঠা দিয়ে নির্মম নারকীয় গণহত্যার আওয়ামী লীগের স্বৈরাচারী মনোভাবেরই বহিঃপ্রকাশ। রক্তাক্ত ২৮ অক্টোবর রাজনীতির ইতিহাসে কলঙ্কজনক অধ্যায় ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।