ঢাকাসোমবার , ১৪ জুলাই ২০২৫
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

শাহবাগে ছাত্রদলের অবরোধ, যান চলাচল বন্ধ

ডেস্ক রিপোর্ট :
জুলাই ১৪, ২০২৫ ২:১০ অপরাহ্ণ
Link Copied!

মব উসকানি ও শিক্ষাপ্রতিষ্ঠানে একাডেমিক পরিবেশ ব্যাহত হওয়ার প্রতিবাদে ঢাকার শাহবাগ মোড় অবরোধ করেছে জাতীয়তাবাদী ছাত্রদল (ছাত্রদল)। আজ সোমবার বিকেল থেকে তারা এই অবরোধ করেন।অবরোধের ফলে শাহবাগ মোড়ে যান চলাচল সম্পূর্ণরূপে বন্ধ হয়ে যায় এবং অনেক যাত্রী গন্তব্যে পৌঁছাতে হেঁটেই রওনা দেন।শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালিদ মনসুর বলেন, ‘বিকেল ৪টা ৪৫ মিনিটের দিকে কয়েক হাজার ছাত্রদল কর্মী রাস্তায় অবস্থান নেন।প্রত্যক্ষদর্শীরা জানান, পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী, দুপুরে ছাত্রদলের নেতাকর্মীরা নয়াপল্টনে জড়ো হতে শুরু করেন। পরে তারা জাতীয় প্রেস ক্লাব হয়ে শাহবাগের দিকে মিছিল নিয়ে এগিয়ে আসেন। নয়াপল্টনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির অভিযোগ করেন, একটি বিশেষ ছাত্রসংগঠন দীর্ঘদিন ধরে গোপন তৎপরতা চালিয়ে শিক্ষাঙ্গনের পরিবেশ নষ্ট করার চেষ্টা করছে।তিনি বলেন, ‘গত এক সপ্তাহে একাধিক নির্মম হত্যাকাণ্ড ঘটলেও সেই গোপন সংগঠনের সদস্যরা এসব ঘটনা নিয়ে শিক্ষার্থীদের বিভ্রান্ত করার চেষ্টা করেনি।তারা কেবল মিটফোর্ডের ঘটনা নিয়ে সাধারণ শিক্ষার্থীদের বিভ্রান্ত করার চেষ্টা করছে। এমনকি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নাম ব্যবহার করে বিভিন্ন ধরনের প্রোপাগান্ডাও ছড়াচ্ছে।নাসির আরো বলেন, ‘এই অসৎ উদ্দেশ্যের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে এবং সংগঠনের অবস্থান স্পষ্ট করতেই প্রতিবাদ মিছিলের ঘোষণা দেওয়া হয়েছে। তবে কোনো অস্থিরতা তৈরির ইচ্ছা আমাদের নেই।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।