এশিয়া কাপ আর্চারির স্টেজ-২ পুরুষ একক ইভেন্টে সোনা জিতেছেন বাংলাদেশের আবদুর রহমান আলিফ।
আজ সিঙ্গাপুরে অনুষ্ঠিত সোনা জয়ের লড়াইয়ে আলিফ ৬-৪ সেট পয়েন্টে হারিয়েছেন জাপানের মিয়াতা গাকুতোকে।প্রথম দুই সেটে ২৮-২৭ ও ২৯-২৮ ব্যবধানে জয় পান আলিফ। তবে পরের দুই সেটে যথাক্রমে ২৮-২৭ ও ২৭-২৬ সেটে হারেন আলিফ। ফলে চার সেট ম্যাচে ৪-৪ সমতা বিরাজ করে।পঞ্চম ও ফাইনাল সেটে বাজিমাত করেন আলিফ। নিজের সেরাটা দিয়ে ২৯-২৬ ব্যবধানে জিতে সোনা জয় নিশ্চিত করেন বাংলাদেশের আলিফ।। এটি তার প্রথম আন্তর্জাতিক ব্যক্তিগত পদক জয়।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

