ঢাকাবুধবার , ১৮ জুন ২০২৫
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

পিরোজপুরে ডাঃ জুবাইদা রাহমানের জন্মদিন উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প, বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

পিরোজপুর অফিস ::
জুন ১৮, ২০২৫ ৬:৩৮ অপরাহ্ণ
Link Copied!

বাংলাদেশ জাতীয়তাবাদী দল এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মনী ডা. জুবাইদা রহমান-এর ৫৩তম জন্মদিন উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প, বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা পিরোজপুরে অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৮ জুন) দুপুর ১টায় পিরোজপুর সরকারি মহিলা কলেজ মিলনায়তনে ডা. জুবাইদা রহমান পরিষদ জেলা শাখা’র উদ্যোগে এ কর্মসূচি করা হয়। এসময় শহরের বিভিন্ন স্থানে দুস্থ ও অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর রফিকুল ইসলাম। অনুষ্ঠানে ডা. জুবাইদা রহমান পরিষদ জেলা আহ্বায়ক শাম্মি আক্তার রশ্নীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডক্টর অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ (ড্যাব) এর জেলা শাখার আহ্বায়ক ডাঃ সিকদার মাহমুদ হোসেন, উইএইচ ও এফপিও ডাঃ ইসতিয়াক আহমদ, ড্যাব এর জেলার সদস্য সচিব ডাঃ মাহবুবা ফেরদৌসী মিথুন, সদর উপজেলা স্বেচ্ছাসেবকদলের আহবায়ক রিয়াজ মাতুব্বর প্রমূখ। অনুষ্ঠানে বক্তারা ডা. জুবাইদা রহমানের মানবিক অবদান ও কর্মনিষ্ঠার কথা শ্রদ্ধার সাথে স্মরণ করেন এবং তার দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করেন। ডাক্তার জুবায়দা রহমানের ৫৩তম জন্ম বার্ষিকী উপলক্ষে পিরোজপুর জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে দুই সহস্রাধিক বৃক্ষরোপন করবে ডা. জুবায়দা রহমান পরিষদ পিরোজপুর জেলা শাখার নেতৃবৃন্দ।

 

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।