ঢাকামঙ্গলবার , ১৭ জুন ২০২৫
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

আরাফাত রহমান কোকো স্মৃতি ৮ দলীয় ফুটবল টূর্নামেন্ট-২০২৫ এর চ্যাম্পিয়ান পিরোজপুর পৌরসভা

পিরোজপুর অফিস:
জুন ১৭, ২০২৫ ৮:৫১ পূর্বাহ্ণ
Link Copied!

পিরোজপুরে আরাফাত রহমান কোকো স্মৃতি ৮ দলীয় ফুটবল টূর্নামেন্টে পিরোজপুর পৌরসভা চ্যাম্পিয়ান হয়েছে। শনিবার (১৪ জুন) বিকালে পিরোজপুর জেলা স্টেডিয়ামে পিরোজপর পৌরসভা ৩-১ গোলে পিরোজপুর সদর উপজেলাকে পরাজিত করে চ্যাম্পিয়ান হওয়ার গৌরব অর্জন করে। উভয় দলে আক্রমন ও পাল্টা আক্রমনের মধ্য দিয়ে খেলা শুরু হয়। প্রথমার্ধের ১৪ মিনিটে মহিবুল্লাহর গোলে এগিয়ে যায় পিরোজপুর পৌরসভা। এর পর খেলার ২৮ মিনিটে পিরোজপুর সদর উপজেলার পক্ষে তরিকুল গোল করে ১-১ খেলায় সমতা আনে। প্রথমার্ধের ৪৪ মিনিটে আবার গোল করে পিরোজপুর পৌরসভাকে এগিয়ে নেন মোর্শেদ। দ্বিতীয়ার্ধের ৬১ মিনিটে ফ্রি কিক হতে গোল করে ব্যবধান ৩-১ নিয়ে যান সাইফুল্লাহ এবং পিরোজপুর পৌরসভার বিজয় নিশ্চিত করেন। খেলা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন পিরোজপুর জেলা বিএনপির আহবায়ক অধ্যক্ষ আলমগীরহোসেন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব গাজী ওয়াহিদ্জ্জুামান লাভলু, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী সদস্য এলিজা জামান, আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদ পিরোজপুর জেলা শাখার সভাপতি এ্যাডভোকেট রেজাউল করীম মিটুল, সাধারণ সম্পাদক লিটন খান প্রমুখ। ফাইনালে সেরা খেলোয়ার বিবেচিত হন সাইফুল্লাহ, টুর্নামেন্ট অফ দি প্লেয়ার নির্বাচিত হন মহিবুল্লাহ। খেলার ধারাভাষ্যে ছিলেন মো: রিপন ও আ: জলিল, রেফারীর দায়িত্ব পালন করেন ফাহিম আহাম্মেদ জুম্মান।

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।