ঢাকামঙ্গলবার , ২৭ মে ২০২৫
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

পঞ্চগড়ে অবৈধ ড্রেজার মেশিন বন্ধে প্রশাসনের হস্তক্ষেপ চলমান রয়েছে,

পঞ্চগড় প্রতিনিধি :
মে ২৭, ২০২৫ ৩:১৮ অপরাহ্ণ
Link Copied!

ড্রেজার হটাও দেশ বাঁচাও এমনটি সচেতন মহলের দাবি।

পঞ্চগড় তেঁতুলিয়া সহ বিভিন্ন এলাকার অবৈধ ড্রেজার মেশিন বন্ধ করতে প্রশাসনের অভিযান চলমান রয়েছে।
ইতিমধ্যে বেশ কয়েক জায়গায় অভিযান পরিচালনা করে ড্রেজার মেশিন জব্দ করেছে প্রশাসন।

জানা যায়, শ্রমিকদের দুর্ভোগ এর কথা চিন্তা করে সনাতন পদ্ধতিতে পাথর উত্তোলনের কথা থাকলেও কিছু অসাধু ব্যক্তি প্রভাব খাটিয়ে সনাতন পদ্ধতির ঘাড়ে ভর করে প্রশাসনের চোখের আড়ালে ড্রেজার মেশিন দিয়ে পাথর উত্তোলন করে আঙ্গুল ফুলে কলাগাছ হওয়ার চিন্তা ভাবনায় মরিয়া হয়ে উঠেছিল।
এতে করে মহা বিপদের সম্ভাবনা রয়েছে তেঁতুলিয়া উপজেলা সহ পঞ্চগড় জেলা।

এ বিষয়ে বিভিন্ন ইলেকট্রিক ও প্রিন্ট মিডিয়ায় খবর প্রকাশের পর পঞ্চগড় জেলা প্রশাসক মোঃ সাবেদ আলী, মহোদয় অবৈধ ড্রেজার মেশিন বন্ধের জন্য নিয়মিত অভিযান পরিচালনা করছেন। বর্তমান সরজমিন
ঘুরে জানা যায়, তেঁতুলিয়া উপজেলার ভজনপুর এলাকায় এখন ড্রেজার মেশিন দিয়ে পাথর উত্তোলন অনেকটাই কমে এসেছে। তবে সচেতন মহল বলছেন এভাবে প্রশাসনের সুদৃষ্টি চলমান থাকলে কেউই সাহস পাবে না অবৈধ ড্রেজার মেশিন দিয়ে পাথর উত্তোলন করতে। আমরা আশা করি প্রশাসনের সুদৃষ্টি চলমান থাকবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।