ঢাকামঙ্গলবার , ১৩ মে ২০২৫
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

কলাপাড়ায় ফুটবল টুর্ণামেন্ট-২০২৫ এর শুভ উদ্বোধন খেলাধুলার মাধ্যমে সম্প্রীতির বার্তা

এস এম আলমগীর হোসেন, কলাপাড়াঃ
মে ১৩, ২০২৫ ৪:৪৬ অপরাহ্ণ
Link Copied!

কলাপাড়া বাজার আয়োজিত “ফুটবল টুর্ণামেন্ট-২০২৫” এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১২ মে) বিকেল ৩টায় উপজেলা প্রশাসন খেলার মাঠে জমকালো আয়োজনে এই টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হয়। প্রথম দিনে লালুয়া গাজী ফুটবল একাডেমি ও চিংগড়িয়া একাডেমি অংশগ্রহণ করেন। ২-১ গোলে লালুয়া গাজী ফুটবল একাডেমী বিজয় হন।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলাপাড়া উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ূন সিকদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সভাপতি গাজী মোঃ ফারুক এবং সাধারণ সম্পাদক মুসা তাওহীদ নান্নু মুন্সী।অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, কলাপাড়া প্রেসক্লাবের সভাপতি হুমায়ুন কবির, সাধারণ সম্পাদক এস এম মোশারফ হোসেন মিন্টু, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ সেলিম সিকদার, কলাপাড়া পৌর ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি নাজমুল হক, সাবেক পৌর কাউন্সিলর মোঃ জাকির হোসেন সিকদার।অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন, সরকারী মোজাহার উদ্দিন বিশ্বাস অনার্স কলেজ ছাত্র সংসদ সাবেক জিএস মোস্তাফিজুর রহমান, বিএনপি নেতা মনু সিকদার, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি মোঃ সোহেল সিকদার, উপজেলা মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক মোঃ ফখরুল আলম, টিয়াখালী ইউনিয়ন যুবদলের সভাপতি মোঃ বশির আহমেদ, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব নূরে এলাহী, উপজেলা শ্রমিক দলের সহ-সভাপতি মোঃ সোহেল দেওয়ান, পৌর শ্রমিকদলের সভাপতি নাসির উদ্দিন মিন্টু মোল্লা, পৌর বিএনপির যুব বিষয়ক সম্পাদক মোঃ হাবিবুর রহমান রিপন, স্বেচ্ছাসেবক দলনেতা আপেল মাহমুদ, যুব নেতা মোঃ আল আমিন, মোঃ রুবেল তালুকদার, টিটু ফকির, টিয়াখালী স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোঃ মিরাজ শরীফ প্রমুখ।অনুষ্ঠানের সভাপতিত্ব করেন কলাপাড়া উপজেলা বিএনপির যুব বিষয়ক সম্পাদক ও টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহ্বায়ক হাজী মোঃ আবুল হাসনাত রিমন সিকদার। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ কামরুজ্জামান কাজল তালুকদার।উদ্বোধনী খেলায় স্থানীয় দর্শকদের মধ্যে ছিল ব্যাপক উৎসাহ-উদ্দীপনা। আয়োজকরা জানান, এ টুর্নামেন্টের মাধ্যমে যুব সমাজকে মাদক ও অসামাজিক কার্যকলাপ থেকে দূরে রেখে খেলাধুলায় আগ্রহী করাই তাদের মূল উদ্দেশ্য। টুর্নামেন্টকে কেন্দ্র করে কলাপাড়ায় সৃষ্টি হয়েছে উৎসবমুখর পরিবেশ।

কলাপাড়ায় পেইন্টার শ্রমিক ইউনিয়ন নির্বাচনে শহিদুল সভাপতি, ইসা সাধারণ সম্পাদক নির্বাচিত

এস এম আলমগীর হোসেন, কলাপাড়াঃ কলাপাড়া উপজেলায় পেইন্টার শ্রমিক ইউনিয়নের ২০২৫-২০২৬ মেয়াদের কার্যনির্বাহী পরিষদের নির্বাচন সোমবার (১২ মে) বিকেলে শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে সম্পন্ন হয়েছে।উপজেলার রংধনু চত্ত্বরে বিকেল ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত চলে ভোটগ্রহণ। মোট ১৮৩ জন ভোটারের মধ্যে ১৪৫ জন তাঁদের ভোটাধিকার প্রয়োগ করেন।নির্বাচনের ফলাফল ঘোষণা করেন কলাপাড়া উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ূন সিকদার। এ সময় উপস্থিত ছিলেন পৌর বিএনপির সভাপতি গাজী মোঃ ফারুক এবং সাধারণ সম্পাদক মুসা তাওহীদ নান্নু মুন্সী।নির্বাচনে মোঃ শহিদুল ইসলাম সভাপতি, শাহাদাত হোসেন ইসা সাধারণ সম্পাদক, মেহেদী হাসান মুন্না সহ-সভাপতি, শামিম হাওলাদার সাংগঠনিক সম্পাদক এবং বাশার মৃধা যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হন।নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন হুমায়ুন কবির জুয়েল। তাকে সহযোগিতা করেন মোঃ বাদল মাতুব্বর, আজিজ মোল্লা, বিশ্বাস রাশেদ মোশাররাফ কল্লোল, মোঃ হাবিবুর রহমান, লিমন মাতুব্বর, মাসুদ মৃধা ও মোঃ সোহেল হাওলাদার।সুষ্ঠু ও নিরপেক্ষভাবে নির্বাচন সম্পন্ন হওয়ায় নির্বাচন কমিশন এবং অংশগ্রহণকারী সবাই সন্তোষ প্রকাশ করেছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।