ঢাকাশনিবার , ৩ মে ২০২৫
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

সাংবাদিকদের রুটি-রুজি নিয়ে খেলবেন না : মোমিন মেহেদী

নিজস্ব সংবাদদাতা:
মে ৩, ২০২৫ ৫:২১ অপরাহ্ণ
Link Copied!

বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় নতুনধারা বাংলাদেশ এনডিবির চেয়ারম্যান মোমিন মেহেদী বলেছেন, ফ্যাসিস্টদের মত করে গণমাধ্যম ও সাংবাদিকদের রুটি-রুজি জীবন নিয়ে খেলবেন না। এতে করে রাজপথে আবারো ফ্যাসিজম প্রতিষ্ঠিত হবে, যা জাতির কাছে কাম্য নয়।
৩ মে সন্ধ্যায় ২৭/৭ তোপখানা রোডস্থ কার্যালয়ে অনুষ্ঠিত ‘গণমাধ্যমে ফ্যাসিস্টদের আগ্রাসন বন্ধ হোক’ শীর্ষক আলোচনা সভায় তিনি উপরোক্ত কথা বলেন। এসময় তিনি আরো বলেন, নির্লজ্জের মত সংস্কৃতি, তথ্য ও গণপূর্ত উপদেষ্টাসহ বেশ কিছু উপদেষ্টা অতিতের ফ্যাসিস্ট সরকারের মত করে গণমাধ্যম ও সাংবাদিকদেরকে খাদের কিণারে রেখে ক্ষমতাকে কুক্ষিগত করে রাখতে চাইছে। যা কোনোভাবেই বাংলাদেশের মানুষ সহ্য করবে না। অনতিবিলম্বে দীপ্ত টিভির সংবাদ সম্প্রচার স্বাভাবাবিক ও ৪ সাংবাদিকের চাকুরি বহাল না করা হলে নতুনধারা বাংলাদেশ এনডিবি রাজপথে নামবে। এতে বক্তব্য রাখেন প্রেসিডিয়াম মেম্বার ও জাতীয় তথ্যধারার যুগ্ম আহবায়ক কাজী মুন্নি আলম, সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, ভারপ্রাপ্ত মহাসচিব নিপুন মিস্ত্রী, যুগ্ম মহাসচিব মনির জামান. সাংগঠনিক সম্পাদক ওয়াজেদ রানা, সদস্য রুবেল আকন্দ, বাংলাদেশ প্রেস ইউনিটির সদস্য বিমল সাহা, হরিদাস সরকার প্রমুখ।নেতৃবৃন্দ এসময় সাংবাদিক দম্পত্তি সাগর-রুণিসহ সকল সাংবাদিক হত্যাকাণ্ডের বিচার এবং সাংবাদিকদের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যে মামলা প্রত্যাহারের দাবি জানিয়ে বলেন, সাংবাদিক হত্যা বন্ধে ঘাতকদের বিচার দ্রুত করুন, মিথ্যে ও ষড়যন্ত্রমূলক মামলাগুলো প্রত্যাহার করুন। তা না হলে পালানোর পথও খুঁজে পাবেন না।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।