ঢাকাশুক্রবার , ২ মে ২০২৫
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

দুর্গাপুরে আরাফাত রহমান কোকোর স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

রাজশাহী প্রতিনিধি :
মে ২, ২০২৫ ১:২২ অপরাহ্ণ
Link Copied!

রাজশাহীর দুর্গাপুর উপজেলায় কাঁচুপাড়া গ্রামের ফুটবল একাডেমির আয়োজনে আরাফাত রহমান কোকোর স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। ‎শুক্রবার (২ মে) বিকাল সাড়ে ৪ টার সময় কাঁচুপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে এই ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়। উক্ত ফুটবল টুর্নামেন্টি দুর্গাপুর পৌর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য দুলাল শেখ এর সভাপতিত্বে,প্রধান অতিথি হিসেবে খেলার উদ্বোধন করেন, দুর্গাপুর উপজেলা বিএনপির সদস্য ও বিএনপি মনোনীত সাবেক মেয়র প্রার্থী জার্জিস হোসেন সোহেল।এ সময় প্রধান অতিথি জার্জিস হোসেন সোহেল তার বক্তব্যে বলেন, মরহুম আরাফাত রহমান কোকোর নাম ক্রীড়াঙ্গনে চিরদিন স্বর্ণাক্ষরে লেখা থাকবে। তিনি বাংলাদেশের উদীয়মান তরুণ খেলোয়ারদের মনে চির অম্লান হয়ে থাকবেন। এছাড়াও ফ্যাসিস্ট সরকারের পতনের পর আরাফাত রহমান কোকোর ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হচ্ছে। আরাফাত রহমান কোকোর আত্মার মাগফেরাত কামনায় সকল আয়োজকদের ধন্যবাদ দেন তিনি।এই সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দুর্গাপুর পৌর বিএনপির সাবেক সাধারন সম্পাদক রফিকুল ইসলাম রফিক, জেলা যুবদলের সদস্য রেন্টু। এছাড়াও উপস্থিত ছিলেন, দুর্গাপুর উপজেলা ও পৌর বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দগন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।