ঢাকাসোমবার , ২৮ এপ্রিল ২০২৫
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

বাংলাদেশ মৎস্যজীবী ফেডারেশন ইন্দুরকানী উপজেলা কমিটির পরিচিতি ও সাধারণ সভা অনুষ্ঠিত

বিশেষ প্রতিনিধি :
এপ্রিল ২৮, ২০২৫ ১:৩০ অপরাহ্ণ
Link Copied!

পিরোজপুরের ইন্দুরকানী উপজেলায় বাংলাদেশ মৎস্যজীবী ফেডারেশন উপজেলা কমিটির পরিচিতি ও সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে উপজেলা অডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়।
‎সভায় সভাপতিত্ব করেন জনাব মোহাম্মদ কাওসার শেখ এবং পরিচালনা করেন মোঃ জামাল হোসাইন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রয়াত নেতা মাওলানা দেলাওয়ার হোসাইন সাইদীর পুত্র ও পিরোজপুর-১ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাসুদ সাঈদী। প্রধান আলোচক ছিলেন ইন্দুরকানী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাসান বিন-মোহাম্মদ-আলী।
‎সভায় মৎস্যজীবীরা সরকারি সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে ধরেন। বক্তারা মৎস্যজীবীদের সমস্যা, দাবি এবং তাদের ন্যায্য অধিকার নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

‎প্রধান অতিথি মাসুদ সাঈদী বলেন, “সরকার জেলেদের জন্য যে কার্ড, ভাতা ও সুবিধা নির্ধারণ করেছে, তা যেন প্রকৃত মৎস্যজীবীরা পান। মৎস্যজীবীরা ঐক্যবদ্ধ থাকলে তাদের অধিকার কেউ ছিনিয়ে নিতে পারবে না। ভবিষ্যতে সংগঠনের কার্যক্রম আরও শক্তিশালী করতে হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।