চট্টগ্রামের ঐতিহাসিক জব্বারের বলী খেলা’২০২৫ এ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে কুমিল্লার বাঘা শরীফ। আজ ২৫ এপ্রিল শুক্রবার ঐতিহাসিক জব্বারের বলি খেলার ১১৬তম আসর অনুষ্ঠিত হয়।
প্রসঙ্গতঃ চট্টগ্রামে বলীখেলা নামে পরিচিত এই কুস্তি খেলার প্রতিযোগিতাটি শুরু করেন চট্টগ্রাম নগরীর বদরপাতি এলাকার ধনাঢ্য ব্যবসায়ী আবদুল জব্বার সওদাগর।
১৯০৯ সালে এই বলীখেলার প্রথম সূচনা হয় এবং
অদ্যাবধি এই বলীখেলা চালু আছে। এরই ধারাবাহিকতায় এবছর বসেছে ঐতিহাসিক এই বলীখেলার ১১৬ তম আসর।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

