ঢাকাসোমবার , ১৪ এপ্রিল ২০২৫
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

যশোরের কেশবপুরে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ-১৪৩২ উদযাপন

এম আব্দুল করিম, কেশবপুর (যশোর) প্রতিনিধি :
এপ্রিল ১৪, ২০২৫ ২:৫৬ অপরাহ্ণ
Link Copied!

যশোরের কেশবপুরে বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ বাংলার ঐতিহ্য বাঙালির প্রাণের উৎসব বাংলা নববর্ষ-১৪৩২ উদযাপিত হয়েছে। এ উপলক্ষে সোমবার (পহেলা বৈশাখ) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের সামনে থেকে একটি নববর্ষের আনন্দ শোভাযাত্রা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পাবলিক ময়দানে বাঙ্গালি সাংস্কৃতিক মঞ্চে এসে শেষ হয় । বর্ণাঢ্য এই আনন্দ শোভাযাত্রায় নানা শ্রেনী-পেশার হাজারও মানুষ অংশগ্রহণ করেন। পরে উপজেলা শিশু একাডেমির শিশু শিল্পীদের পরিবেশনায় জাতীয় সংগীত, দলীয় সংগীত, আবৃত্তি, নৃত্য পরিবেশন করাসহ বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের সমন্বয়ে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার রেকসোনা খাতুন সভাপতিত্ব করেন এবং বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন। এসময় উপস্থিত নানা বয়সের মানুষের অঙ্গে বৈশাখী পোষাকে রঙ্গিন হয়ে উঠে স্থানীয় পাবলিক ময়দান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।