ঢাকারবিবার , ১৩ এপ্রিল ২০২৫
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

ঠাকুরগাঁওয়ে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস উপলক্ষে প্রীতি ফুটবল প্রতিযোগিতা

Link Copied!

ঠাকুরগাঁওয়ে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস উপলক্ষে প্রীতি ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। শনিবার বিকেলে সরকারি বালক উচ্চ বিদ্যালয় বড় মাঠে এ প্রীতি ফুটবল প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণীর আয়োজন করা হয়। তারুণ্যের অংশগ্রহণ, খেলাধুলার মানোন্নয়ন” এই শ্লোগানে জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে উদ্বোধনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে জেলা ক্রীড়া অফিসার মো: মনিরুজ্জামানের সভাপতিত্বে বক্তব্য দেন প্রধান অতিথি জেলা প্রশাসক ইশরাত ফারজানা, বিশেষ অতিথি পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম, পিপিএম, সদর উপজেলা নির্বাহী অফিসার মো: খাইরুল ইসলাম। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন সাবেক কৃতী ফুটবলার কালু দাস, ফারুক হোসেন জুলু প্রমুখ। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক কৃতী খেলোয়াড় ও জেলা ফুটবল রেফারীজ এসোসিয়েশনের সাধারণ সম্পাদক একেএম হাসানুজ্জামান বিপ্লব, উপদেষ্টা মো: ফারুক হোসেন, মাসুদ রানা, মো: কায়েসসহ জেলা ক্রীড়া সংস্থার অন্যান্য সদস্য ও অংশগ্রহনকারী টিমের কর্মকর্তা ও খেলোয়াড়বৃন্দ। প্রীতি ফুটবল প্রতিযোগিতায় “ঠাকুরগাঁও সদর উপজেলা” টিম ৩-২ গোলে “বালিয়াডাঙ্গী উপজেলা টিম” কে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। খেলা পরিচালক ছিলেন আলতাফুর আলিম, দারুল ইসলাম ও মো: আসাদুজ্জামান শামিম। শেষে উভয় টিমকে ট্রফি ও খেলোয়াড়দের মেডেল তুলে দেন প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিবৃন্দ। ধারা বর্ণনা করেন মির্জা ফরিদ। খেলা চলাকালীন দর্শক সমাগম ঘটে প্রচুর।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।