ঢাকাবৃহস্পতিবার , ৩ এপ্রিল ২০২৫
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

সাহিত্যশৈলী ৭ম সংখ্যার মোড়ক উন্মোচন অনুষ্ঠিত

পিরোজপুর প্রতিনিধি :
এপ্রিল ৩, ২০২৫ ৪:৫৪ অপরাহ্ণ
Link Copied!

পিরোজপুরের জনপ্রিয় সাহিত্য পত্রিকা, সাহিত্যের এক অনন্য মুখপত্র সাহিত্যশৈলী’র মোড়ক উন্মোচন পিরোজপুর জেলা স্কাউটস কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।

বুধবার বিকালে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে প্রকাশিত স্বাধীনতা ও জাতীয় দিবস স্মরণ সংখ্যা তথা সাহিত্যশৈলী সপ্তম সংখ্যার মোড়ক উন্মোচন অনুষ্ঠান হয়। সাহিত্যশৈলী, একটি সাহিত্য -সাংস্কৃতিক ও সামাজিক সংগঠন এর সভাপতি কবি ও বাচিক শিল্পী রেজা করিম এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা স্কাউটস সম্পাদক ও পিরোজপুর জেলা শিক্ষক সমিতির আহবায়ক মোহাম্মদ এনায়েত কবির খান। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, কবি ও সাহিত্যিক দেলোয়ার হোসেন আলম, কবি ও ছড়াকার একেএম মোস্তফা, সাহিত্যশৈলী যুগ্ম সাধারণ সম্পাদক সাংবাদিক ইমাম হোসেন মাসুদ, যুগ্ম সাধারণ সম্পাদক প্রভাষক শিউলি মজুমদার, সাংগঠনিক সম্পাদক সালমা ইসলাম কলি, অর্থ সম্পাদক কবি দিলীপ কুমার মিস্ত্রী, দপ্তর সম্পাদক কবি মনোজ দেবনাথ, সহ-দপ্তর সম্পাদক ফাতেমাতুজ যোহরা শারমিন, সাংস্কৃতিক সম্পাদক মিহির কুমার রায়, পুলিশ কর্মকর্তা মতিউর রহমান, সাহিত্যশৈলী নির্বাহী সদস্য রিপন হালদার, নির্বাহী সদস্য আলম তাজ, বাংলাদেশ স্কাউট পিরোজপুরের সদস্য মনিশংকর হালদার প্রমুখ। অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন সাহিত্যশৈলী পত্রিকার সম্পাদক এবং সাহিত্যশৈলী সংগঠন এর সাধারণ সম্পাদক প্রাণ কৃষ্ণ বিশ্বাস প্রান্ত। কবি- সাহিত্যিক- শিল্পী-সাংবাদিক -সাহিত্যানুরাগী ও শুভানুধ্যায়ী ব্যক্তিবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের এক পর্যায়ে কবি রেজা করিম এর দ্বিতীয় কাব্যগ্রন্থ শিরোনামহীন এর মোড়ক উন্মোচিত হয়। সবশেষে অনুষ্ঠানে কবি সাহিত্যিক ও শিল্পীদের পরিবেশনায় মনোজ্ঞ আবৃত্তির আসর ও সংগীত পরিবেশিত হয়। অনুষ্ঠান শেষে সকলে এক প্রীতিপূর্ণ চা চক্রে মিলিত হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।