ঢাকামঙ্গলবার , ১১ মার্চ ২০২৫
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

ঠাকুরগাঁওয়ে ইট ভাটায় মোবাইল কোট, জরিমানা, ভাংচুর বন্ধের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন

Link Copied!

ঠাকুরগাঁওয়ে ইট ভাটায় মোবাইল কোট, জরিমানা, ভাংচুর বন্ধের প্রতিবাদে মানববন্ধন পালিত হয়। মঙ্গলবার জেলা কালেক্টরেট চত্বরে এ মানববন্ধন ও পরে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা ও পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা বরাবরে স্মারকলিপি পেশ করা হয়।বাংলাদেশ ইট প্রস্তুকারী মালিক সমিতি ঠাকুরগাঁও জেলা শাখার আয়োজনে কেন্দ্রীয় সমিতি ঘোষিত কর্মসচী অনুযায়ী অনুষ্ঠিত মানববন্ধন চলাকালে বক্তব্য দেন সংগঠনের সভাপতি মো: মুরাদ হোসেন, সদস্য সচিব মো: হুমায়ুন কবির, ইট ভাটা মালিক মো: লাভলু, জাহাঙ্গীর আলম প্রমুখ।বক্তারা সারা দেশের ন্যয় ঠাকুরগাঁও জেলায় নানা প্রতিকুলতার মধ্য দিয়ে ৩৫/৪০ বছর যাবৎ ইটভাটা ব্যবসা পরিচালনা করে আসছেন উল্লেখ করে বলেন, রাস্তাঘাট, ঘরবাড়ীসহ সকল অবকাঠামো নির্মাণে ব্যবহৃত ইট সরবরাহ করে উন্নয়নের ধারা অব্যাহত রেখেছে ইটভাটাগুলো। দেশের উন্নয়নের স্বার্থে সমতা রেখে ইটভাটার মালিকগণ বায়ুদুষণ রোধে সরকার নির্দেশিত আধুনিক প্রযুক্তির জিগজ্যাগ ভাটা স্থাপন করে যাহা জ্বালানী সাশ্রয়ী, পরিবেশ বান্ধব প্রযুক্তি, ও উপমহাদেশে টেকসই এবং সহজ প্রযুক্তি হিসাবে পরিচিতি পেয়েছে উল্লেখ করে সারা দেশে, একই সাথে ঠাকুরগাঁও জেলায় ইটভাটাগুলোতে মোবাইল কোট, জরিমানা ও ভাংচুর বন্ধের দাবি জানিয়ে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা ও পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা বরাবরে ৭ দফা দাবি সম্বিলিত একটি স্মারকলিপি পেশ করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।