ঢাকাসোমবার , ৩ মার্চ ২০২৫
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

আশাশুনিতে স্বাস্থ্য কর্মী ও পরিদর্শকদের ৪ দিনের প্রশিক্ষণ উদ্বোধন

আশাশুনি প্রতিনিধি :
মার্চ ৩, ২০২৫ ৪:৪০ অপরাহ্ণ
Link Copied!

আশাশুনি প্রতিনিধি : আশাশুনিতে স্বাস্থ্য কর্মী, সহকারী স্বাস্থ্য পরিদর্শক ও স্বাস্থ্য পরিদর্শকদের ৪ দিনের প্রশিক্ষণ উদ্বোধন করা হয়েছে।
সোমবার সকাল ১০ টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে প্রশিক্ষণের উদ্বোধন করা হয়। ইউনিসেফের সহায়তায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে প্রশিক্ষণের শুভ উদ্বোধন করেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সাইফুল ইসলাম। স্বাস্থ্য কমপ্লেক্সের আওতায় টিকাদান কার্যক্রমকে সর্বশেষ নিয়মনীতি ও পদ্ধতির আওতায় পরিচালনার লক্ষ্যে প্রশিক্ষণে প্রশিক্ষকের দায়িত্ব পালন করছেন, মেডিকেল অফিসার ডাঃ আশিকুর রহমান। বৃহস্পতিবার ট্রেনিং সম্পন্ন হবে।

আশাশুনিতে মৎস্য ঘেরের বাঁধ কেটে নতুন বাঁধ নির্মান ও লক্ষ টাকার ক্ষতি

আশাশুনি প্রতিনিধি : আশাশুনির খাজরা ইউনিয়নে মৎস্য ঘেরের বাঁধ কেটে নতুন বাঁধ নির্মান ও মাছ মেরে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে।
ঘটনাটি ঘটানো হয়েছে সোমবার সকাল ৭ টার দিকে ইউনিয়নের পিরোজপুর মৌজায়। এব্যাপারে আব্দুল মজিদ সানা বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।অভিযোগে জানাগেছে, উপজেলার খাজরা ইউনিয়নের পিরোজপুর গ্রামের মৃত সায়েম সানার ছেলে আব্দুল মজিদ সানার পিরোজপুর মৌজায় পৈত্রিক সূত্রে প্রাপ্ত ৩ বিঘা ১ শতক, ডিডকৃত ২৩ শতক ও কোবালাকৃত ৪ শতক মোট ১.২৮ শতক জমির উপর মৎস্য ঘের আছে। তিনি দীর্ঘদিন যাবৎ মৎস্য ঘেরে শান্তিপূর্ণ ভাবে মাছ চাষ করে আসছেন। বিবাদী একই গ্রামের লিয়াকত মালীর ছেলে শরিফুল, দেলবার ও নুরুজ্জামান, মজিদ মালীর ছেলে লাভলু, মৃত আলেক গাজীর ছেলে ইয়াছিন, আশরাফুল ও আসাদুল মৃত ইনতাজ গাজীর ছেলে কুদ্দুছ, আনিছার ও আনিছদের সাথে জমিজমা সংক্রান্ত বিরোধ চলে আসছে। বিবাদীরা সোমবার সকাল ৭ টার দিকে বেআইনী ভাবে মৎস্য ঘেরে প্রবেশ করে ঘেরের মাঝখানের বাঁধ কেটে নতুন বাঁধ নির্মান কাজ শুরু করে। এবং প্রায় ৪০ সহস্রাধিক টাকার পুরনো মাছ ও ৬০ সহস্রাধিক টাকার নতুন মাছ মেরে ক্ষতিসাধন করে। বাঁধ দিতে নিষেধ করলে বিবাদীরা বাদীকে মারপিট ও স্বাক্ষী আঃ রহমানের স্ত্রী রেবেকার উপর কোদাল দিয়ে আঘাত করে নিলাফোলা জখম করে ও শ্লীলতাহানি ঘটায়।

আশাশুনির কুল্যার মোহর মিস্ত্রীর দাফন সম্পন্ন

আশাশুনি প্রতিনিধি : আশাশুনির কুল্যা গ্রামের মোহর আলী মিস্ত্রীর (৮০) দাফন সম্পন্ন হয়েছে। সোমবার নামাজে জানাযা শেষে মরহুমকে পারিবারিক কবরস্তানে দাফন করা হয়। তিনি দীর্ঘদিন অসুস্থ হয়ে চিকিৎসাধীন ছিলেন। রবিবার দিবাগত রাতে কুল্যাস্থ নিজ বাড়ীতে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি….. রাজেউন)।সোমবার বাদ জোহর নামাজে জানাজায় ইমামতি করেন মাওঃ ওবায়দুল হক। এসময় কুল্যা ইউপি সদস্য আলহাজ্ব আব্দুল মাজেদ গাজী, সমাজ সেবক রুস্তম আলী, মিকাইল ইসলাম, অবঃ সেনা সদস্য আব্দুল মান্নান, বুধহাটা কওমী মাদ্রাসার মুফতি আবু সাইদ, শ্রমিকদল নেতা আলামিন হোসেন, যুবদল নেতা সাজ্জাদ হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই পুত্র ও পাঁচ কন্যা সন্তান রেখে যান।

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।