ঢাকাবুধবার , ২৬ ফেব্রুয়ারি ২০২৫
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

তেঁতুলিয়ায় ইউএনওর পদত্যাগ, অপসারণ ও প্রত্যাহার চেয়ে ২৪ ঘন্টার আল্টিমেটাম

মুহম্মদ তরিকুল ইসলাম, পঞ্চগড় প্রতিনিধিঃ
ফেব্রুয়ারি ২৬, ২০২৫ ৫:২০ অপরাহ্ণ
Link Copied!

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফজলে রাব্বির পদত্যাগ অপসারণ ও পত্যাহার চেয়ে ২৪ ঘন্টার আল্টিমেটাম দিয়েছে মানববন্ধনকারী জনতা। মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) দিবাগত রাতে উপজেলা ইউএনওর বিরুদ্ধে এই কর্মসূচি মূলক মানববন্ধন পালন করা হয়।এসময় সাবেক ইউপি চেয়ারম্যান মতিয়ার রহমান, ওলামা দলের সোহরাব আলী, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উপজেলা সমন্বয়ক হযরত আলী প্রমূখ বক্তব্য রাখেন। মানববন্ধনে বক্তাদের বক্তব্য থেকে জানা যায়, ইউএনও সাধারণ মানুষ সহ বিভিন্ন কাজে বিভিন্ন জনকে হয়রানি করান। একজন ইউএনওর কাছ থেকে সাধারন জনগন যেটুকু সম্মান পাওয়ার আশা রাখে সেটুকু তিনি করছেন না। তিনি একজন মধ্যপানকারী ইউএনও। ইউএনও কর্তৃক বিএনপি নেতাকর্মীসহ ছাত্র জনতা হেয় প্রতিপন্ন হওয়ার অভিযোগ তুলে ২৪ ঘন্টার মধ্যে পদত্যাগ, অপসারণ ও পত্যাহার করার আহবান জানানো হয় উর্ধ্বতন কর্তৃপক্ষকে।এ ব্যাপারে জানার জন্য উপজেলা নির্বাহী অফিসার ফজলে রাব্বিকে বিকাল ৫ টা ১৩ মিনিটে মুঠোফোনে কল করলে কলটি রিসিভ হয়নি তিনিও ফিরতি কল দেয়নি মর্মে কথা বলার সুযোগ হয়নি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।