ঢাকারবিবার , ২৩ ফেব্রুয়ারি ২০২৫
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

বাগেরহাটে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

বাগেরহাট প্রতিনিধি :
ফেব্রুয়ারি ২৩, ২০২৫ ৫:৩৯ অপরাহ্ণ
Link Copied!

বাগেরহাটে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। একুশের প্রথম প্রহরে বাগেরহাটের কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পনের মধ্য দিয়ে প্রথমে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করেন জেলা প্রাসাশক আহমেদ কামরুল হাসান। এরপর পুলিশ সুপার তৌহিদুল আরিফ, জেলা বিএনপি আহবায়ক ইঞ্জিনিয়ার এটিএম আকরাম হোসেন তালিম, জেলা যুবদলের পক্ষে সাবেক সাধারন সম্পাদক সুজন মোল্লা, জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ আতিকুর রহমান রাসেল, জেলা শ্রমিকদলের সভাপতি সরদার আতিয়ার রহমান ও সাধারন সম্পাদক মোঃ সাইফুল ইসলামের নেতৃত্বে, এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনসহ বিভিন্ন রাজনৈতিক দল ও অঙ্গসংগঠন। এরপর বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি মোঃ কামরুজ্জামানের নেতৃত্বে প্রেসক্লাবের শ্রদ্ধা নিবেদন, গাঙচিল সাহিত্য সংস্কৃতি পরিষদের সভাপতি সৈয়দ শওকত হোসেনের নেতৃত্বে সংগঠনের পক্ষে শ্রদ্ধা নিবেদন সহ বিভিন্ন সরকারী, বেসরকারী ও শিক্ষা প্রতিষ্ঠান এবং সর্বস্তরের মানুষ। এরআগে রাত ১২টা বাজার সাথে সাথে ভাষা শহীদদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।