ঢাকাশুক্রবার , ৭ ফেব্রুয়ারি ২০২৫
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

পঞ্চগড়ের ৩ উপজেলায় ভেঙে দেয়া হলো বঙ্গবন্ধু মূর‌্যাল

মুহম্মদ তরিকুল ইসলাম, পঞ্চগড় প্রতিনিধিঃ
ফেব্রুয়ারি ৭, ২০২৫ ৫:২৩ অপরাহ্ণ
Link Copied!

সামাজিক যোগাযোগ মাধ্যেমে স্বৈরশাসক শেখ হাসিনার বক্তব্য প্রচারের পরে সারা দেশব্যাপীর ন্যায় পঞ্চগড়ে বিক্ষুব্ধ হয়ে ওঠে ছাত্রজনতা। বুলডোজার দিয়ে ভেঙে ফেলা হয়েছে শেখ মুজিবুর রহমানের মূর‌্যাল। এছাড়া একটি শিক্ষা প্রতিষ্ঠানে বঙ্গবন্ধু নাম থাকায় ভেঙে ফেলা হয়েছে নামফলক। এছাড়া পঞ্চগড় জেলা আওয়ামী লীগের কার্যালয়ের গেটে ‘খুনি হাসিনার পাবলিক টয়লেট’ লিখে দেয়া হয়েছে। বুধবার (৫ ফেব্রুয়ারি) রাত থেকে বৃহস্পতিবার বিকাল পর্যন্ত জেলার সদর, বোদা ও আটোয়ারী উপজেলায় এই ঘটনাগুলো ঘটে।বুধবার (৫ ফেব্রুয়ারি) রাতে পঞ্চগড় জেলা পরিষদ চত্বরে শেখ মুজিবুর রহমানের মূর‌্যালের ছবি হাতুড়ি দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে তুলে ফেলে একদল ছাত্র জনতা। পরে তারা জেলা আ’লীগ কার্যালয়ের মুল গেটের উপরে কালো স্প্রে রং দিয়ে ‘হাসিনার জেলা পাবলিক টয়লেট’ লিখে দেয়া হয়। এরপর জেলা আ’লীগের কার্যালয়ের অর্ধভাঙ্গা দেয়াল হাতুড়ি দিয়ে ভেঙে ফেলা হয়।বৃহস্পতিবার দুপুরে জেলার বোদা উপজেলা পরিষদ চত্বরে অবস্থিত শেখ মুজিবুর রহমানের মূর‌্যাল বুলডোজার দিয়ে গুড়িয়ে দিয়েছে বিক্ষুদ্ধ ছাত্রজনতা। এছাড়া উপজেলা শহরের মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে সড়কের পাশে থাকা মূর‌্যাল বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেয়া হয়।এদিকে, জেলার আটোয়ারী উপজেলার ধামোর ইউনিয়নে বঙ্গবন্ধু ডাংগীর হাট সরকারি কলেজের পঞ্চগড়-আটোয়ারী সড়কের পাশে থাকা কলেজ গেটের নাম ফলকের বঙ্গবন্ধু অংশটি ভেঙে ডাংগীর হাট সরকারি কলেজ অংশটি রাখা হয়। এসময় গেটের পাশে থাকা বঙ্গবন্ধর মূর‌্যালটিও ভেঙে ফেলে বিক্ষুব্ধ ছাত্রজনতা। এরপর তারা কলেজের একাডেমিক ভবনের মুল গেটের উপরে নামফলকের অংশে বঙ্গবন্ধ অংশটি ভেঙে ফেলেন। তবে জেলার তেঁতুলিয়া ও দেবীগঞ্জ উপজেলায় ভাঙচুরের কোনো ঘটনার খবর পাওয়া যায়নি। এছাড়া সাবেক আওয়ামী লীগের মন্ত্রী, এমপি, এমনকি কোনো পর্যায়ের নেতাকর্মীদের বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেনি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।