ঢাকাশুক্রবার , ৩ জানুয়ারি ২০২৫
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

খুলনার ডুমুরিয়ায় আবু হোসেন বাবুর রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিল

ডুমুরিয়া প্রতিনিধি :
জানুয়ারি ৩, ২০২৫ ৪:১৫ অপরাহ্ণ
Link Copied!

নবগঠিত খুলনা জেলা বিএনপির সদস্য সচিব আবু হোসেন বাবুর আশু রোগ মুক্তি কামনায় ডুমুরিয়া উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের আয়োজনে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার আছর নামাজ বাদ ডুমুরিয়া কলেজ হল রুমে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহŸায়ক শেখ সরোয়ার হোসেন।প্রধান অতিথির বক্তব্য দেন খুলনা -৫ আসনে ধানের শীষ প্রতীকে মনোনয়ন প্রত্যাশী সাবেক জেলা ছাত্রদল নেতা জিএম মফিজুর রহমান টিকু। বিশেষ অতিথি ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দল সভাপতি শেখ তৈয়বুর রহমান ও মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহŸায়ক শফিকুল ইসলাম হোসেন। দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহŸায়ক শেখ হাফিজুর রহমান, জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক খান ইসমাইল হোসেন, যুগ্ম আহŸায়ক চেয়ারম্যান মোল্লা মাহাবুর রহমান,বিএম হাবিবুর রহমান হবি, শেখ মশিউর রহমান লিটন, আমিনুর রহমান মোড়ল, মিজানুর রহমান লিটন,এম জহুরুল ইসলাম, শেখ দিদারুল হোসেন দিদার,এফ‌এম গোলাম সরোয়ার,সরদার দৌলত হোসেন,মোনায়েম গাজী, শহিদুজ্জামান শহীদ, আবুল কাশেম মোল্যা, আরশাব হোসেন শেখ , মাষ্টার আয়ুব আহমেদ, শেখ ফরিদ হোসেন, শেখ আব্দুল কাদের, জিএম সাইকুল ইসলাম, জিএম সাহেদুজ্জামান বাবু, শেখ আব্দুর রশিদ, শেখ শামিম, শফিকুল জোয়ারদার, দেলোয়ার হোসেন, নুর ইসলাম মেম্বর, এ্যাডঃ মশিউর রহমান, আজমল হুদা মিঠু, আমিনুর আকুঞ্জী, ইব্রাহিম খান টুটুল, হাবিবুর রহমান, এফ এম রফিকুল ইসলাম, হাফিজুর রহমান, আবু বক্কার মোল্যা, সাইদুজ্জামান পল্টু,শহিদুল ইসলাম, মজিদ জদ্দার, গাজী আতিয়ার, সাইফুল ইসলাম শেখ, আবু তালেব ও তাজমুল। দোয়া পরিচালনা করেন ডুমুরিয়া বাজার মসজিদের ইমাম আমিনুল ইসলাম বুলবুল ।

খুলনার ডুমুরিয়ায় দুস্থ হেলথ প্রোগ্রাম সোসাইটির কমিটি গঠন

ডুমুরিয়া প্রতিনিধি: খুলনার ডুমুরিয়ায় বেসরকারি উন্নয়ন সংস্থা দুস্থ হেলথ প্রোগ্রাম সোসাইটির উপদেষ্টা পরিষদ ও উপজেলা শাখার কমিটি গঠন করা হয়েছে। উপদেষ্টা হিসেবে শেখ হাফিজুর রহমান, শেখ আব্দুর রশিদ ও বাবলু রহমান গাজী নির্বাচিত হয়েছে। উপজেলা কমিটিতে স্বেচ্ছাসেবক দল নেতা এসএম হাবিবুর রহমান হাবিব সভাপতি,আজিজুর রহমান শেখ সাধারণ সম্পাদক ও বিমল শীলকে সাংগঠনিক সম্পাদক নির্বাচন করা হয়েছে। সিনিয়র সহ-সভাপতি সঞ্জিত দেবনাথ বাবলু, সহ-সভাপতি আজিজুল গাজী,র‌ইসুল গাজী, আইয়ূব আলী ও হাদিউজ্জামান হাদি, যুগ্ম সম্পাদক হিসেবে জিয়াউর রহমান, মফিজুর মোড়ল, মতিয়ার মোল্লা, সহসাংগঠনিক সম্পাদক এনামুল গাজী, সুব্রত মন্ডল, প্রচার সম্পাদক হারুন বাগাতি,সহ প্রচার সম্পাদক আসলাম সরদার, কোষাধ্যক্ষ মমিন শেখ,সহ কোষাধ্যক্ষ তুষার কান্তি শীল, দপ্তর সম্পাদক রবিউল ইসলাম বিশ্বাস,সহ দপ্তর সম্পাদক সাঈদ মোল্যা, ক্রীড়া সম্পাদক মেহেদী হাসান বিপ্লব,সহ ক্রীড়া সম্পাদক আবু সাঈদ শেখ ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আলামিন মোড়ল নির্বাচিত হয়েছেন। জেলা কমিটির সহ সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী টুটুল স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।