ঢাকাসোমবার , ৩০ ডিসেম্বর ২০২৪
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

পিরোজপুরের নাজিরপুরে গৃহবধুকে হত্যার অভিযোগ পরিবারের

বিশেষ প্রতিনিধি :
ডিসেম্বর ৩০, ২০২৪ ১:৩৮ অপরাহ্ণ
Link Copied!

পিরোজপুরের নাজিরপুরে জান্নাতুল ফেরদাউস (২০) নামের এক গৃহবধুকে হত্যার অভিযোগ তার পরিবারের। তিনি উপজেলার শেখমাটিয়া ইউনিয়নের রামভদ্রা গ্রামের মো. ইসমাইল হোসেনের স্ত্রী। গত রবিবার (২৯ ডিসেম্বর) রাতে তাকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়। নিহত জান্নাতুল ফেরদাউস বাগেরহাট জেলার চিতলমারি উপজেলার শৈলদাহ গ্রামের গোলাম মোস্তাফার কন্যা।

নিহতের মা পারভীন বেগমের অভিযোগ তার কন্যাকে হত্যা করে নিজ ঘরের আড়ার সাথে ঝুলিয়ে রাখা হয়েছে। তিনি জানান, গত আড়াই বছর আগে তার কন্যার সাথে ওই ইসমাইলের বিয়ে হয়। বিয়ের সময় স্বামীর পরিবারের চাহিদা মতো যৌতৈুক দেয়া হয়। কিন্তু বিয়ের পরে বিভিন্ন সময় স্বামী তাকে যৌতুকের দাবীতে মারধর সহ পরিবারের লোকজন বিভিন্ন ভাবে নির্যাতন করতো। তারই ধারাবাহিক তাকে হত্যা করে নিজ ঘরের আড়ার সাথে ঝুলিয়ে রাখা হয়েছে।

স্থানীয়রা জানান, রবিবার রাতে তাকে নিজ ঘরের আড়ার সাথে গলায় ওড়না দিয়ে পেচানো ঝুলন্ত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা হয়।

নাজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডাক্তার শিপন পাল বলেন, তাকে মৃত্যু অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়েছিলো।

নিহতের স্বামী ইসমাইল হোসেন বলেন, তার স্ত্রী নিজ ঘরের আড়ার সাথে ওড়না দিয়ে আত্মহত্যা করেছে। তাকে ঘরে ঝুলন্ত অবস্থায় পেয়ে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা হয়েছিলো।

নাজিরপুর থানার অফিসার ইন চার্জ (ওসি) মো. মাহমুদ আল ফরিদ জানান, এ ঘটনার অভিযোগে গৃহবধুর স্বামীকে আটক করা হয়েছে। নিহতের মরদেহ ময়না তদন্তের পর মৃত্যুর প্রকৃত কারন জানা যাবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।