ঢাকামঙ্গলবার , ২৪ ডিসেম্বর ২০২৪
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

পিরোজপুরে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে বাজার মনিটরিং করলেন জেলা প্রশাসক

পিরোজপুর প্রতিনিধি :
ডিসেম্বর ২৪, ২০২৪ ৫:১৪ অপরাহ্ণ
Link Copied!

নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও অতিরিক্ত মজুত নিয়ন্ত্রণে বাজার মনিটরিং এর জন্য পিরোজপুর জেলার বিশেষ টাস্কফোর্স কমিটি কর্তৃক জেলার বাজারসমূহ মনিটরিং কার্যক্রম পরিচালনা করা হয়। এসময় জেলা প্রশাসক, পিরোজপুর, আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্যসহ সাধারণ জনগন উপস্থিত ছিলেন। সোমবার (২৩ ডিসেম্বর)পরিদর্শনকালে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের পাইকারী ও খুচরা বিক্রয়ের মূল্য তালিকা, ক্রয় রশীদ, মুনাফার পরিমাণ প্রভৃতি তদারকী করা হয়। এসময় বিভিন্ন ফলের দোকান, সবজির দোকান, মাংসের দোকান, মুদির দোকানসহ অন্যান্য ব্যবসায়ী, পাইকারী ও খুচরা বিক্রেতাদের সাথে মতবিনিময় করা হয় এবং ব্যবসায়ীরা কেউ যেন অযৌক্তিক মুনাফা করে বাজারে দ্রব্যমূল্য বৃদ্ধি করতে না পারে সে বিষয়ে নির্দেশনা প্রদান করা হয়। এছাড়া দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সকলের সহযোগিতা কামনা করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।