ঢাকারবিবার , ৮ ডিসেম্বর ২০২৪
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

যশোরের কেশবপুরে আবহমান গ্রাম-বাংলার প্রাচীন ঐতিহ্য হাডুডু খেলা অনুষ্ঠিত

এম আব্দুল করিম, কেশবপুর (যশোর) প্রতিনিধি :
ডিসেম্বর ৮, ২০২৪ ৫:২৮ অপরাহ্ণ
Link Copied!

যশোরের কেশবপুর উপজেলার ২নং সাগরদাড়ী ইউনিয়নের কাস্তা ফাইভ স্টার ক্লাবের উদ্যোগে আবহমান গ্রাম-বাংলার প্রাচীন ঐতিহ্য হাডুডু খেলা অনুষ্ঠিত হয়েছে।শনিবার (৭ডিসেম্বর) রাতে উপজেলার কাস্তা পুরাতন বাজার সংলগ্ন পূর্ব মাঠে অনুষ্ঠিত ৮দলীয় হাডুডু খেলায় সভাপতিত্ব করেন ২নং সাগরদাঁড়ি ইউনিয়ন বিএনপি’র সভাপতি আকরাম হোসেন খান।নৈশ্যকালীন ওই খেলা উপভোগ করতে মাঠের চারপাশে শত শত দর্শকের ঢল লক্ষ্য করা যায়। মধ্যরাতে অনুষ্ঠিত ফাইনাল খেলায় গাজনা হাডুডু একাদশকে হারিয়ে বামনখালী হাডুডু একাদশ বিজয়ী হন।সাংবাদিক এনামুল হাসান নাঈম এর সঞ্চলনায় বিজয়ী ও রানাস-আপ খেলোয়ারদের মাঝে পুরুষ্কার বিতরণী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাগরদাঁড়ি ইউনিয়ন বিএনপি,র সাধারণ সমপাদক সিরাজুল ইসলাম, সহ-সভাপতি শহর মল্লিক, যশোর জেলা ছাত্রদলের সহ-সভাপতি মজনু হুসাইন, সিনিয়র যুগ্ম সাধারণ সমপাদক শওকত হোসেন, সাংগঠনিক সমপাদক রফিকুল ইসলাম, মুক্তিযুদ্ধ বিষয়ক সমপাদক আব্দুল আজিজ শেখ, ৫ নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি ময়েজ উদ্দিন, সম্পাদক মিলন হোসেন, সাংগঠনিক সমপাদক আমিনুর রহমান মোড়ল, ইপি সদস্য জিয়ামত হোসেন, কাস্তা বাজার কমিটির সভাপতি তুষার কান্তি সরকার প্রমুখ।খেলায় রেফারির দায়িত্ব পালন করেন মাষ্টার রুহুল কুদ্দুস। ধারা বর্ণনায় ছিলেন মারুফ হোসেন মিন্টু। খেলায় সার্বিক তত্ত্বাবধানে ছিলেন,সাংবাদিক মোঃ আক্তার হোসেন, বিএনপি নেতা আলামিন হোসেন, সৈয়দ রাসেল, হাডুডু খেলোয়াড় আবুবক্কার,নাহিদ হোসেন, ওমর ফারুক, হাবিবুর রহমান, কালাম হোসেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।